পুজোতে ছুটি নেই মমতার! উৎসবের মরশুমে নজরদারি চালাতে নবান্নে উপস্থিত মুখ্যসচিব, ২৪ ঘন্টা কাজ চলছে নবান্নের কন্ট্রোলরুমে

সারা কলকাতা আলোর রোশনাইতে সেজে উঠেছে। রাস্তায় নেমেছে মানুষের ঢল। কিন্তু এই করোনা পরিস্থিতিতে অধিকাংশের মুখেই নেই মাস্ক। আরও বেশি করে করোনা ছড়িয়ে পড়ার আতঙ্ক দেখা দিচ্ছে এই উৎসবের মরশুমে।

অনেক বড় বড় পুজো প্যান্ডেলে মাস্ক বিলি হলেও, অনেক জায়গাতেই তা করা হচ্ছে না। সাজ নষ্ট হওয়ার অজুহাতে দর্শনার্থীরা মাস্ক ছাড়াই ঘুরে বেড়াচ্ছেন। তাই এই সমস্ত পরিস্থিতি নখদর্পনে রাখতে নবান্নে চলছে ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম। এমনকি ছুটির মধ্যেও রোজ নবান্নে যাচ্ছেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। বাড়ি থেকে গোটা বিষয়তে নজর রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছুটি নেই মুখ্যমন্ত্রীর।

কলকাতা হাইকোর্টের তরফ থেকে জানানো হয়েছিল, দর্শনার্থীদের মাস্ক পরে সর্বক্ষণ থাকতে হবে। কাছে রাখতে হবে হ্যান্ড স্যানিটাইজার। কিন্তু বাকি নিয়ম-কানুন সঠিকভাবে পালন হলেও, মাস্কের বালাই নেই অনেক জায়গায়। পুলিশ সবটা দেখেও এড়িয়ে চলেছেন। উত্তর থেকে দক্ষিণ কলকাতার রাস্তায় মানুষের ঢল নেমে পড়েছে। কিছু মানুষের মুখে মাস্ক। কিন্তু বেশিরভাগ লোকেরই মুখে মাস্ক নেই। পঞ্চমী থেকেই শহরের রাস্তায় ঠাকুর দেখার ভিড় জমেছে।

সেদিনই ১৯৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে ষষ্ঠীর দিন বিকেল তিনটে পর্যন্ত গ্রেফতার চলেছে। করা হয়েছে ১৩২ জনকে। এমনকি বেআইনি গাড়ি পার্কিংয়ের অভিযোগে মোট ৪০টি গাড়ি আটক হয়েছে। করোনার বিধি-নিষেধ না মেনে রাস্তায় থুতু ফেলার অভিযোগে ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে। পুজোর মধ্যে করোনা বিধি-নিষেধ মানছেনা কেউই। যেই কারণে ২৪ ঘন্টা খোলা নবান্নের কন্ট্রোলরুম।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর