করোনা সচেতনতায় আবারও ময়দানে নামলেন মুখ্যমন্ত্রী, গেলেন রাজাবাজার

মঙ্গলবার রাজাবাজার এলাকা পরিদর্শনে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই কেন্দ্রের হটস্পটের তালিকায় এসেছে কলকাতার নাম। সেই কারণে বারবার তারা রাজ্যের ওপর চাপ দিচ্ছে কড়া নজরদারি চালানোর এবং অধিক স্পর্শকাতর এলাকাগুলিকে সিল করে দিয়ে সেখানে পরীক্ষার হার বৃদ্ধি করার। কলকাতার রাজাবাজার এলাকা একটি ঘন জনবসতিপূর্ন এলাকা। এখানে মানুষকে যথেষ্ট পরিমানে সচেতন না করতে পারলে লকডাউনের উদ্দেশ্য পূরণ হবে না। তাই এই গুরুদায়িত্ব এবার নিজের কাঁধে তুলে নিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। সামাজিক দূরত্ব বজায় রাখতে তিনি গাড়ি থেকে নামেননি। বরং গাড়ির মধ্যে থেকেই মাইকের মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করেছেন।

স্থানীয় সূত্রে খবর তিনি মানুষকে কলকাতার বর্তমান অবস্থা এবং তার জন্য রাজ্যের পদক্ষেপের বিষয় মানুষকে অবগত করেছেন। সেখানে তিনি বলেন, ‘কলকাতায় করোনা সংক্রমনের অবস্থা এখন অনেকটাই খারাপ তাই বাধ্য হয়েই আমাদের কড়া পদক্ষেপ নিতে হচ্ছে, যাতে আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন। এর জন্য আপনারা আমাকে ক্ষমা করবেন। করোনাকে দেশ থেকে দূরীভূত করতে আপনাদের সাহায্য আমাদের শক্তি। আমরা সবাই মিলে একসাথে করোনাকে হাটাবো দেশকে বাঁচাবো।

তিনি আরও বলেন, ‘লকডাউনের জন্য আমি সরাসরি আপনাদের সাথে দেখা করতে পারছি না। তবে এই মহামারীর বিপদে আপনারা কেমন আছেন তাই দেখতে এলাম। আপনারা ভাববেন না আপনাদের দেখার কেউ নেই,আমরা সর্বদা আপনাদের পাশে আছি।’

প্রসঙ্গত, বর্তমানে পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা ৩৯২ জন। মৃতের সংখ্যা ১২ এবং সুস্থ হয়ে উঠেছেন ৭৩ জন।

https://twitter.com/ANI/status/1252552795082932225?s=20

RELATED Articles

Leave a Comment