আতঙ্কে পরিণত হয়েছে কলকাতা, গোটা দেশের মধ্যে তিলোত্তমাতেই সবথেকে বেশি ও দ্রুত ছড়াচ্ছে করোনা

গোটা দেশ করোনার আতঙ্কে জর্জরিত। তবে এসবের মধ্যেই উদ্বেগ বাড়ল কলকাতাবাসীদের মধ্যে। গোটা দেশের মধ্যে করোনার পজিটিভিটির হারে শীর্ষে রয়েছে শহর কলকাতা। দেশের মদ্দঝে সবথেকে দ্রুত করোনা ছড়াচ্ছে তিলোত্তমাতেই।

গতকাল বুধবার সন্ধ্যায় প্রকাশিত বুলেটিন অনুযায়ী, কলকাতার পজিটিভিটি রেট ২৩ শতাংশ। অন্য কোনও বড় শহর এই হারের কাছাকাছি নেই। কেন্দ্রের তরফে জানানো হয়েছে যে গত আটদিনে দেশে করোনা সংক্রমণ বেড়ে ৬.৩ গুণ হয়েছে। পশ্চিমবঙ্গের পাশাপাশি দিল্লি, মহারাষ্ট্র, কর্ণাটক, তামিলনাড়ু, কেরল, গুজরাত, ঝাড়খণ্ড নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে কেন্দ্র।

সরকারি তথ্য অনুযায়ী, দেশের ১৫৬টি জেলায় পজিটিভিটি রেট ২.৫ শতাংশের উপরে। সমস্ত বড় শহরগুলিতেই করোনা সংক্রমণ তুলনামূলক ভাবে বাড়ছে। এখন দিল্লিতে পজিটিভিটি রেট ৫.০৩ শতাংশ। এই পরিস্থিতিতে রাজধানীতে সপ্তাহান্তে কার্ফু জারি করা হয়েছে।

গত আট দিনে দিল্লিতে করোনা সংক্রমণ বেড়ে দাঁড়িয়েছে ৯ গুণ। মহারাষ্ট্রে গত আটদিনে করোনা সংক্রমণ বেড়েছে ৮ গুণ। গতকাল বুধবার কলকাতায় পজিটিভিটি হার বেড়ে হয়েছে ২৩.১৭ শতাংশ। এর আগে মঙ্গলবার কলকাতায় এই হার ছিল ১৮.৯৬ শতাংশ।

পশ্চিমবঙ্গে বুধবার করোনার দৈনিক সংক্রমণ এক লাফে বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজারে। শুধুমাত্র কলকাতায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ১৭০ জন, যা গতকালের তুলনায় অনেকটাই বেশি। রাজ্যে বর্তমানে করোনা রোগীর সংখ্যা মোট ৩৩ হাজার ৪২ জন। বুধবার পর্যন্ত রাজ্যে সুস্থতার হাত ৯৬.৮৫ শতাংশ। মৃত্যুর হার ১.১৮ শতাংশ।

RELATED Articles