ফের করোনা সংক্রামিত ৭ কলকাতা পুলিশ কর্মী, ২৪ ঘন্টায় নতুন রেকর্ড

ফের একবার করোনার থাবা পড়ল করোনা যোদ্ধাদের ওপর। আক্রান্ত হলেন কসবা থানার সাতজন পুলিশ কর্মী। তাঁদের মধ্যে রয়েছেন ১ জন এসআই, ৩ জন এএসআই, ২ কনস্টেবল এবং ১ সিভিক ভলান্টিয়ার।

করোনা আক্রান্ত পুলিশ কর্মীদের মধ্যে ৪ জনকে ইতিমধ্যেই কেপিসি হাসপাতালে চিকিৎসাধীন করা হয়েছে। বাকি ৩ জনকে আজ হাসপাতালে পাঠানোর কথা।

বৃহস্পতিবার রাজ্যে ২৪ ঘণ্টায় করোনা সংক্রামিতের সংখ্যা হাজার পেরিয়ে রেকর্ড তৈরি করেছিল। শুক্রবার তা ভেঙে, ফের তৈরি হল নতুন রেকর্ড গড়ল। স্বাস্থ্য দফতরের শুক্রবারের বুলেটিন অনুযায়ী, ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১,১৯৮। যা এখনও পর্যন্ত একদিনের সর্বোচ্চ। ফলে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২৭,১০৯। ২৪ ঘণ্টায় রাজ্যে মৃত্যু হয়েছে ২৬ জনের। এখনও পর্যন্ত রাজ্যে মোট মৃতের সংখ্যা ৮৮০। সংক্রমিত ও মৃতের সংখ্যার নিরিখে রাজ্যের মধ্যে শীর্ষস্থানে রয়েছে কলকাতা।

RELATED Articles

Leave a Comment