দুর্গাপুজো মানেই খাওয়াদাওয়ার উৎসব। অষ্টমীর দুপুরে ভোগের স্বাদই আলাদা। কিন্তু সব দিনই তো মাছ-মাংস চলে না। বিশেষ করে অষ্টমীর মতো নিরামিষ দিনে অতিথি এলে কী পরিবেশন করবেন, এই নিয়ে অনেকেরই চিন্তা থাকে। ছানা, পনির কিংবা মাশরুমে তো খাওয়া হয়ই, তবে সেই সবের বাইরে যদি চান একেবারে বাঙালিয়ানা স্বাদ, তবে ধোঁকার ডালনা হতে পারে সেরা পছন্দ। এই প্রাচীন রেসিপি একদিকে যেমন রসনাতৃপ্ত করে, তেমনই ভাত বা রুটির সঙ্গে জমে ওঠে খাওয়ার আসর।
প্রথমেই তৈরি করতে হবে ধোঁকা। এজন্য ২০০ গ্রাম ছোলা একদিন আগে জলে ভিজিয়ে রাখতে হবে। ভিজে ওঠা ছোলা থেকে পানি ঝরিয়ে নিয়ে আদা আর কাঁচা লঙ্কা মিশিয়ে ভালো করে বেটে নিন। একটি কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে দিন জিরে ফোড়ন। এবার ছোলার মিশ্রণ, হলুদ আর নুন দিয়ে মাঝারি আঁচে নেড়ে নিন যতক্ষণ না জল শুকিয়ে আসে। সেই গাঢ় মিশ্রণটা একটা থালায় মেখে রেখে সমান করে ছুরি দিয়ে হিরের মতো টুকরো কেটে নিন। ঠান্ডা হয়ে এলে সেগুলো ডুবো তেলে ভেজে তুলুন। এটাই আপনার ধোঁকা, যা পরে ঝোলে দিয়ে আসল স্বাদ বের করে আনবে।
এবার আসি ঝোলের প্রস্তুতিতে। একটি কড়াইতে সামান্য ঘি দিন। তাতে তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ, মৌরি আর এক চিমটি হিং দিয়ে ফোড়ন দিন। মশলার গন্ধ বেরোলেই তাতে আদা দিয়ে খানিকক্ষণ নাড়তে থাকুন। এরপর একে একে দিন টমেটো কুচি, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো ও কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। টমেটো ভালো করে নরম হয়ে মাখোমাখো না হওয়া পর্যন্ত ভাজতে হবে। এবার স্বাদমতো নুন দিয়ে সামান্য জল দিন এবং কিছুটা ঢেকে রান্না করুন।
ঝোল যখন ঘন হয়ে আসবে, তখন ভেজে রাখা ধোঁকার টুকরোগুলো আলতো করে দিয়ে দিন কড়াইতে। খুব বেশি নাড়াচাড়া করবেন না, তাতে ধোঁকা ভেঙে যেতে পারে। ঢাকা দিয়ে কম আঁচে দশ মিনিট মতো রান্না হতে দিন, যাতে ধোঁকা ভালোভাবে মশলার স্বাদ টেনে নেয়। রান্না শেষ হওয়ার আগ মুহূর্তে সামান্য চিনি ও গরম মশলা ছড়িয়ে দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি আপনার ধোঁকার ডালনা।
আরও পড়ুনঃ Zubeen Garg death case: জুবিন গর্গের মৃত্যু*তে অসমে উত্তেজনা, অভিযুক্তদের পাশে দাঁড়াবে না কোনো আইনজীবী!
অষ্টমীর দুপুরের ভোজে এই পদ একেবারে অনবদ্য। গরম ভাত, লুচি কিংবা রুটির সঙ্গে পরিবেশন করুন ধোঁকার ডালনা। পুজোর ব্যস্ততার মাঝেও খুব সহজে বানানো যায় এই নিরামিষ পদ, আর খেতে যেমন সুস্বাদু, তেমনই অতিথি আপ্যায়নে এনে দেবে এক অন্য মাত্রা। এবারের পুজোয় তাই ছানা-পনির বাদ দিয়ে একবার চেষ্টা করেই দেখুন এই ধোঁকার ডালনা, একবার খেলে মনেই হবে না যে আমিষ নেই।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার