আর জি কর হাসপাতালেও চিকিৎসকের দেহে ভাইরাস সংক্রমনের আশঙ্কা!

রাজ্যের বুকে একটার পর একটা চিকিৎসক সংক্রমনের ঘটনা সামনে আসছে। কিছুদিন আগে কলকাতা মেডিকেল কলেজের কিছু ডাক্তারের শরীরে সংক্রমনের খবরে তাদের কোয়ারেন্টাইনে পাঠানো হয়। এবার সেই তালিকায় জুড়লো আর জি কর এবং গার্ডেনরিচ রিচ হাসপাতালের নাম।

এবার আরজি কর হাসপাতালে ছড়ালো করোনা আতঙ্ক। এক চিকিৎসকের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতির আশঙ্কার খবর মিলতেই, ৯ জন চিকিৎসককে কোয়ারেন্টাইনে পাঠাল কর্তৃপক্ষ। মঙ্গলবার কার্ডিওলজি বিভাগের এক চিকিৎসকের শরীরে করোনার সংক্রমণের খবর মেলে। তারপরই তাঁর সংস্পর্শে আসা আরও ৯ জন চিকিৎসককে কোয়ারেন্টাইনে পাঠানো হয়। হাসপাতাল সূত্রে খবর, ওই চিকিৎসক সহ মোট ৬ জনের শরীরে করোনার সংক্রমণ রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

আরজি কর হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে, কার্ডিওলজি বিভাগের ওই চিকিৎসক ছাড়াও এক নার্স এবং এক ওয়ার্ড বয়ের শরীরে সংক্রমণের আশঙ্কা করা হচ্ছে। যদিও স্বাস্থ্যভবন বা কর্তৃপক্ষের তরফে এই বিষয়ে কোনও মন্তব্য মেলেনি। সূত্রের খবর, ১৮ই এপ্রিল আরজি কর হাসপাতালে কার্ডিওলজি বিভাগে ভর্তি এক রোগীর মৃত্যু হয়। এরপর মৃত রোগীর থেকেই সংক্রমন ছড়ায় বলে আশঙ্কা করা হচ্ছে। ওই রোগীর শরীরে করোনার উপসর্গ দেখা গেছিল। তাঁর মৃত্যুর পর বিভিন্ন জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। তখনই ওই চিকিৎসকের শরীরে করোনা সংক্রমণের আশঙ্কার খবর মেলে।

এদিকে, বুধবার কলকাতা মেডিক্যাল কলেজের ইডেন বিল্ডিংয়ের প্রসূতি বিভাগের এক চতুর্থ শ্রেণির কর্মীর শরীরে সংক্রমণের খবর পাওয়া গেছে। অন্যদিকে গার্ডেনরিচ হাসপাতালের এক কর্মীও সংক্রমণের শিকার হয়েছেন বলে মঙ্গলবার রাতে খবর পাওয়া গেছে। পাশাপাশি, মঙ্গলবার দুপুর ৩টে নাগাদ ফর্টিস হাসপাতালে ৮৬ বছরের এক বৃদ্ধের মৃত্যু হয়। বেশকিছু দিন ধরে নানা শারীরিক সমস্যাজনিত কারণে চিকিৎসাধীন ছিলেন তিনি। তাঁর মৃত্যুর পর তাঁর শরীরেও করোনার অস্তিত্ব ছিল বলে খবর পাওয়া গেছে।

RELATED Articles

Leave a Comment