BREAKING: এসএসকেএমের ভেতরে চলল গুলি, ভয়ানক আতঙ্ক হাসপাতাল চত্বরজুড়ে

সকাল সকাল ভয়াবহ কাণ্ড খাস কলকাতায়। এসএসকেএমের ভেতরেই চলল গুলি। এর জেরে হাসপাতাল চত্বরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গুলিবিদ্ধ হয়েছেন পুলিশের এক কর্মকর্তা।

জানা গিয়েছে, আজ সকালে এসএসকেএমের ট্রমা সেন্টারে ডিউটিতে যান এক সিকিউরিটি কন্ট্রোল অফিসার। পুলিশ সূত্রে খবর, তিনি ট্রমা সেন্টারে যাওয়ার কিছুক্ষণ পরই গুলির আওয়াজ পাওয়া যায়। গুলির শব্দ শুনে ট্রমা কেয়ার সেন্টারের ভেতরে যান অন্যান্য পুলিশ কর্মীরা।

ভিতরে গিয়ে তারা দেখেন, ওই সিকিউরিটি কন্ট্রোল অফিসার গুলিবিদ্ধ অবস্থায় মাটিতে পড়ে রয়েছেন। পাশে রয়েছে তাঁর সার্ভিস রিভলবারটি। বর্তমানে তিনি ক্রিটিক্যাল কেয়ারে চিকিৎসাধীন রয়েছেন। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, ওই সার্ভিস রিভলবার থেকেই গুলি চলেছে। কিন্তু কীভাবে গুলি চলল, তা খতিয়ে দেখছে পুলিশ।

আরও অন্যান্য খবর