রাজ্যে প্রথম করোনা ভাইরাস আক্রান্তের মৃত্যু, প্রয়াত দমদমের প্রৌঢ় সল্টলেকের হাসপাতালে

রাজ্যে প্রথম করোনাভাইরাস আক্রান্তের মৃত্যু হলো আমরি হাসপাতালে। ভেন্টিলেশনে থাককালীন হৃদরোগে আক্রান্ত হয়ে ছিলেন ওই ব্যক্তি। দমদমের বাসিন্দা ৫৫ বছরের ওই ব্যক্তি এ রাজ্যে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন। আজ দুপুরে মৃত্যু হয় তাঁর। শনিবার রাতেই তাঁর শরীরে করোনাভাইরাসের জীবাণু পাওয়া যায়।

ভেন্টিলেশনে থাককালীন হৃদরোগে আক্রান্ত হন ওই ব্যক্তি। আজ দুপুরে হৃদরোগে আক্রান্ত হন তিনি। তথ্য জানানো হল স্বাস্থ্য দফতরকে। মৃতের পরিবারের সদস্যরাও এম আর বাঙুর হাসপাতালে চিকিৎসাধীন। মৃতের দেহ দেওয়া হবে না পরিবারকে। মৃতদেহ ডিজপোজাল করা হবে নিয়ম মেনেই।

বিস্তারিত আসছে

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর