ইডেন গার্ডেন্সের গ্যালারি থেকে উদ্ধার হল এক যুবকের ঝু’ল’ন্ত দেহ। সোমবার সকালের এমন ঘটনায় শোরগোল পড়ল শহরে। ইডেনের গ্যালারির কে ব্লক থেকে উদ্ধার হয়েছে ওই যুবকের দেহ। পুলিশের প্রাথমিক অনুমান, মানসিক অবসাদের জেরেই আ’ত্ম’ঘা’তী হয়েছে ওই যুবক।
কি জানাল পুলিশ?
মৃত ওই যুবকের নাম ধনঞ্জয় বারিক। বয়স ২১ বছর। তাঁর বাবা গণেশ চন্দ্র বারিক ইডেনে মালির কাজ করেন। তিনি ওড়িশার ভদ্রক জেলার পলাসি গ্রামের বাসিন্দা। ধনঞ্জয়ের কাকাও ইডেনের মাঠকর্মী। গ্রাম থেকে কলকাতায় এসেছিলেন ধনঞ্জয় কাজের সন্ধানে। সেখানে বাবার কাছেই কোয়ার্টারে থাকছিলেন তিনি।
অনেক চেষ্টা করেও চাকরি জোটাতে পারেননি ওই যুবক। এদিকে ইডেন গার্ডেন্সে আদৌ তাঁর কোনও কাজ হবে কী না, তা নিয়েও বেশ সংশয় ছিল। এর জেরে অবসাদে ছিলেন ধনঞ্জয়। তাঁর বাবা এবং কাকা এমনটাই জানিয়েছেন। এই অবসাদের জেরেই তিনি আ’ত্ম’হ’ত্যা বলে মনে করছে পুলিশ।
কী জানাচ্ছে পরিবার?
মৃতের পরিবার সূত্রে খবর, গতকাল, রবিবার থেকেই নিখোঁজ ছিলেন ধনঞ্জয়। তাঁকে খুঁজে না পেয়ে ময়দান থানায় মিসিং ডায়েরি করেন তাঁর বাবা-কাকা। তদন্ত শুরু করে পুলিশ। এরপরই উদ্ধার হয় ধনঞ্জয়ের দেহ।
জানা গিয়েছে, আজ, সোমবার সকালে ইডেনের গ্যালারির কে ব্লক থেকে মিলেছে ধনঞ্জয়ের দেহ। এদিন সকাল সাড়ে সাতটা নাগাদ ধনঞ্জয়ের ঝু’ল’ন্ত দেহ দেখেন এক ব্যক্তি। খবর দেওয়া হয় পুলিশে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। এখনও পর্যন্ত মৃতের পরিবারের তরফে কোনও অভিযোগ দায়ের হয়নি।





