আজ, রবিবার থেকে করোনা কড়া বিধিনিষেধ জারি হয়েছে। বন্ধ সমস্ত গণপরিবহণ মাধ্যম। কিন্তু তবুও এর মধ্যে খুব দরকারে বাইরে বেরোতে হলে, কী করবেন? কোন নথিপত্র দেখালে মিলবে ছাড়? সেই নিয়ে ধন্দে ভুগছেন অনেকেই।
এবার সেই ধন্দ দূর করতে কলকাতা পুলিশের তরফে চালু করা হয়েছে ই-পাস। কিন্তু কীভাবে পাবেন এই ই-পাস। অনলাইনে আবেদন করতে হবে এই পাসের জন্য। নির্দিষ্ট তথ্য, বাইরে বেরোনোর সঠিক কারণ দেখাতে পারলে, তবেই মিলবে এই ই-পাস।
আরও পড়ুন- এবার ২ ঘণ্টার মধ্যেই বাড়িতে পৌঁছবে অক্সিজেন, করোনা নিয়ন্ত্রণে ঘোষণা মুখ্যমন্ত্রীর
গতকাল, শনিবার কলকাতা পুলিশের তরফে বলা হয়েছে, “জরুরি পরিষেবা এবং অনলাইন ডেলিভারির সঙ্গে যুক্ত গাড়ি চলাচলের জন্য আজ কলকাতা পুলিশ ই-পাস চালু করেছে। নিজের তথ্য দিয়ে দয়া করে এই ফর্মটি ফিলআপ করুন। আপনার ই-মেল আইডিতে একটি ই-পাস পাঠানো হবে। যাতায়াতের সময় সেই ই-পাস গাড়িতে আটকে দিতে পারেন”।
https://twitter.com/KolkataPolice/status/1393559266951254022?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1393559266951254022%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fbangla.hindustantimes.com%2Fbengal%2Fkolkata%2Fpeople-who-needs-to-step-out-from-sunday-for-essential-services-have-to-apply-for-e-pass-under-kolkata-police-how-to-apply-it-31621086457543.html
- kolkatapolice.org লিঙ্কে ক্লিক করুন।
- এরপর নতুন একটি পেজ খুলে যাবে। সেই স্ক্রিনের নীচের দিকে ‘I Agree’ চেকবক্সে ক্লিক করুন।
- আবার নতুন একটি পেজ খুলবে। তাতে ‘Individual’ বা ‘Organization’ চেকবক্স টিক দিন।
- এরপর নিজের সম্পর্কে বিস্তারিত তথ্য দিন। যেমন, নিজের নাম, গন্তব্যের ঠিকানা, গাড়ির সম্পর্কে বিস্তারিত তথ্য, কী কারণে যাচ্ছেন বাইরে বেরোতে হচ্ছে, সেই সমস্ত তথ্য দিন। এরপর ‘I shall not operate/commute in the containment zones’ চেকবক্সে ক্লিক করুন। নিজের সচিত্র পরিচয়পত্র এবং প্রয়োজনীয় নথি আপলোড করুন।
- Submit করুন।
- এরপর ইমেল আইডি বা মেসেজে কিউআর কোড সম্বলিত কোনও কোড পাবেন।
- এরপর পাস ডাউনলোড করুন।
- চেকিং পয়েন্ট বা পিকেটে এই পাস দেখাবেন।
- যে এলাকা দিয়ে যাবেন এবং যতক্ষণের জন্য পাস দেওয়া হয়েছে, শুধুমাত্র সেই সময়টুকুই ছাড় মিলবে।






