বর্তমানে জনপ্রিয় রিয়্যালিটি শো ‘খতরো কে খিলাড়ি’র শুটিং চলছে দক্ষিণ আফ্রিকার কেপটাউনে। এবারের সিজনে অংশগ্রহণ করেছেন টেলিভিশনের নানান পরিচিত মুখ। দেখা গিয়েছে, অভিনব শুক্লা, বরুণ সুদ, রাহুল বৈদ্যা, আদিত্য সিং, দিব্যাঙ্কা ত্রিপাঠী, অর্জুন বিজলানি, শ্বেতা তিওয়ারি, ও আরও অনেকে। এই মুহূর্তে এঁরা সবাই দক্ষিণ আফ্রিকাতেই রয়েছেন।
রিয়্যালিটি শো-এর শুটিং শুরু হওয়ার পর থেকেই নেট দুনিয়ায় উষ্ণতা ছড়িয়েছেন সানা, নিকি, গায়িকা আস্থা গিল, মেহেক, ও আরও নানান সুন্দরীরা। কেপটাউনের সমুদ্র সৈকতে আরও বেশি উষ্ণতার পারদ চড়িয়েছেন তারা।
View this post on Instagram
সমুদ্রের জলের মতো নীল রঙের মনোকিনিতে উষ্ণতা চড়াচ্ছেন নিকি তাম্বোলি। বিগ বসের ঘর থেকে বেরিয়ে এবার খতরো কে খিলাড়ি’তে অংশ নিয়েছেন তিনি।
View this post on Instagram
সাদা বিকিনিতে সানা মকবুলের ছবি ভাইরাল এখন নেট দুনিয়ায়। সাদা বিকিনির সঙ্গে তাঁর মাল্টিকালারের স্কার্ফও বিশেষ নজর কেড়েছে।
View this post on Instagram
আকাশী ও গাঢ় নীল রঙের বিকিনিতে বালির মধ্যে বিকিনি শুট করলেন গায়িকা আস্থা গিল। সোশ্যাল মিডিয়া ছেয়ে গিয়েছে তাঁর এই ছবিতে।
View this post on Instagram
কালো বিকিনির উপর স্বচ্ছ শিয়র গাউন, মেহেক চাহালের এমন ছবি আরও বেশি উষ্ণ করে তুলেছে কেপটাউনের পরিবেশ।
View this post on Instagram
তবে এদের সকলের মধ্যে ব্যতিক্রমী হলেন দিব্যাঙ্কা ত্রিপাঠী। একদিকে যখন বিকিনি লুকের ছড়াছড়ি, অন্যদিকে তখন সমুদ্র সৈকতে লাল রঙের শাড়িতে নজর কাড়লেন অভিনেত্রী। তাঁর এই লাস্যময়ী রূপের প্রশংসাও করেছেন নেটিজেনরা।





