১. লোকাল ট্রেন বন্ধের মেয়াদ আরও বাড়ল। আগামী ৩০ মে পর্যন্ত রাজ্যে লোকাল ট্রেন পরিষেবা বন্ধ থাকবে। বন্ধ থাকবে বাস চলাচল। ফেরি চলাচল বন্ধ থাকবে। কলকাতা মেট্রো চলবে না। সবই রাজ্যের মধ্যে পরিষেবার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

২. অটো চলাচল বন্ধ থাকবে। ট্যাক্সি, অ্যাপ ক্যাব চলাচল বন্ধ থাকবে l শুধুমাত্র জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত গাড়ি, চিকিৎসা, সংবাদমাধ্যম, হাসপাতাল, ক্নিনিক, টিকাকরণ কেন্দ্র, বিমানবন্দর থেকে গাড়ি, টার্মিনাল পয়েন্ট থেকে গাড়ি চলাচল করতে পারবে।

৩. বন্ধ থাকবে সমস্ত সরকারি-বেসরকারি অফিস। শুধুমাত্র জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত দফতরগুলি খোলা থাকবে।

৪. স্কুল, কলেজ-সহ সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

৫. শপিং, মল, মার্কেট কমপ্লেক্স, স্পা, বিউটি পার্লার, সিনেমা হল, রেস্তোরাঁ, সুইমিং পুল, জিম, স্পোর্টস কমপ্লেক্স বন্ধ থাকবে।
৬. সকাল ৭ টা থেকে সকাল ১০ টা পর্যন্ত শুধুমাত্র শাক-সবজি, ফল, মুদিখানা, মাংস, ডিম, পাউরুটির সঙ্গে যুক্ত খুচরো দোকান এবং বাজার খোলা থাকবে।
৭. বেলা ১২ টা থেকে দুপুর ৩ টে পর্যন্ত সোনা ও শাড়ির দোকান খোলা থাকবে।
৮. ওষুধের দোকান, চশমার দোকান সাধারণ সময়মতো খোলা থাকবে।
আজ থেকে আগামী ১৫ দিন কী কী বন্ধ থাকছে? খোলা থাকবেই বা কোনগুলো? দেখে নিন
বাংলার বর্তমান করোনা পরিস্থিতিকে দেখে রাজ্যে ১৫ দিনের লকডাউন ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ সরকার। আজ সকাল ৬টা থেকে আগামী ৩০শে মে পর্যন্ত রাজ্যে লকডাউন জারি করা হয়েছে। এরমধ্যে অত্যাবশ্যকীয় দোকান গুলি খোলা থাকা ছাড়া অন্যান্য সব দোকান বন্ধ রাখার কথা বলা হয়েছে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক আগামী ১৫ দিন রাজ্যে লকডাউনের আওতাভুক্ত হল কারা এবং লকডাউনের বাইরে থাকছে কারা-
RELATED Articles





