ধীরে ধীরে শীত বিদায় নিচ্ছে কলকাতা থেকে।তবে জানা গেছে আগামী 24 ঘণ্টায় দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।পশ্চিমাঞ্চলের বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সব থেকে বেশি বৃষ্টিপাত হতে চলেছে উত্তরবঙ্গে। দার্জিলিং এবং কালিম্পংয়ের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। বাকি জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে।আগামী চার পাঁচ দিন সেখানে কোন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।
শুক্রবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২০.১ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৪ শতাংশ। জানা গিয়েছে মার্চ থেকে মে সেরকম ভাবে তাপপ্রবাহ দেখা যাবে না বাংলায়। এই তিন মাসে তাপমাত্রা গড় তাপমাত্রা থেকে নিচেই থাকবে।
তবে মার্চ মাসে যত দিন যাবে তত উষ্ণতা একটু একটু করে বাড়বে। নিয়মিত ঝড়-বৃষ্টি এবং কালবৈশাখীও দেখা দিতে পারে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের কারণে যদি জলীয়বাষ্প পশ্চিমবঙ্গের ঢুকে তাহলে ভ্যাপসা গরম দেখা দিতে পারে মার্চ মাসেই।
২০১৬ সালের এপ্রিলে টানা তাপপ্রবাহে জর্জরিত হতে হয় কলকাতাকে। ৮ দিন তাপমাত্রা ছিল ৪০-এর ওপরে। সর্বোচ্চ ৪১.৩ ডিগ্রি সেলসিয়াস। তবে এবার ‘১৬র পুনরাবৃত্তির আশঙ্কা নেই বললেই চলে।





