Cancelled Local Trains in Howrah: হাওড়া লোকাল যাত্রীদের সতর্কতা! রবিবার ১১টি ট্রেন বাতিল, বদলে গেছে সময় ও রুট!

রবিবার হাওড়া ডিভিশনে যাত্রীদের জন্য বড় ধরনের ট্রেন ব্যবস্থাপনা পরিবর্তন হয়েছে। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, ইঞ্জিনিয়ারিং, ওভারহেড ইক্যুইপমেন্ট এবং সিগন্যাল ও টেলিকমিউনিকেশন সংক্রান্ত রক্ষণাবেক্ষণ কাজের জন্য হাওড়া ডিভিশনের বিভিন্ন শাখায় ব্লক থাকবে। যার ফলে হাওড়া থেকে চলাচলকারী বেশ কিছু লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাত্রার জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

হাওড়া থেকে ছাড়ার কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে। হাওড়া-শেওড়াফুলি লোকাল (৩৭০৫৫) সকাল ১১:৫২ মিনিটে হাওড়া থেকে ছাড়ার কথা থাকলেও বাতিল করা হয়েছে। একইভাবে হাওড়া-ব্যান্ডেল লোকাল (৩৭২৪৯) দুপুর ১:২৫ মিনিটে এবং হাওড়া-আরামবাগ লোকাল (৩৭৩৬৩) দুপুর ১২:১৫ মিনিটে ছাড়ার কথা থাকলেও বাতিল করা হয়েছে। এছাড়াও হাওড়া-বর্ধমান লোকাল (৩৬৮২৩), যা কর্ড রুটে ছাড়ে সকাল ১০:১৭ মিনিটে, সেটিও বাতিল করা হয়েছে।

ব্যান্ডেল স্টেশনের যাত্রীরা বিশেষভাবে সতর্ক থাকুন। ব্যান্ডেল-হাওড়া লোকাল (৩৭২৪৬) বেলা ১২:৩০ মিনিটে এবং ব্যান্ডেল-কাটোয়া লোকাল (৩৭৭৪৯) বেলা ১২:১৫ মিনিটে ছাড়ার কথা থাকলেও বাতিল করা হয়েছে। আরামবাগ থেকেও দুটি লোকাল ট্রেন বাতিল হয়েছে। আরামবাগ-হাওড়া লোকাল (৩৭৩৬৪) দুপুর ২:৫০ মিনিটে এবং আরামবাগ-তারকেশ্বর লোকাল (৩৭৩৯৬) দুপুর ৩:৫২ মিনিটে ছাড়ার কথা থাকলেও চলাচল করবে না।

এর পাশাপাশি হাওড়া-বর্ধমান, শেওড়াফুলি-হাওড়া এবং কাটোয়া-ব্যান্ডেল রুটের আরও তিনটি ট্রেন বাতিল করা হয়েছে। বর্ধমান-হাওড়া লোকাল (৩৬৮৩৪) সকাল ১০:০৫ মিনিটে, শেওড়াফুলি-হাওড়া লোকাল (৩৭০৫৬) বেলা ১২:৩৫ মিনিটে এবং কাটোয়া-ব্যান্ডেল লোকাল (৩৭৭৪৮) দুপুর ১:০০ টায় ছাড়ার কথা থাকলেও চলাচল করবে না।

আরও পড়ুনঃ Mohan Bhagwat : “হিন্দুরা যদি হারিয়ে যায়, পৃথিবীও থাকবে না”— এই দাবিতেই মণিপুরে মোহন ভাগবতকে কেন্দ্র করে তুঙ্গে বিতর্ক!

কিছু ট্রেনের যাত্রাপথ ও সময়ে পরিবর্তন আনা হয়েছে। হাওড়া-আরামবাগ লোকাল (৩৭৩৬৫) এবার তারকেশ্বর পর্যন্ত চলবে। পাশাপাশি কাটোয়া-আজিমগঞ্জ প্যাসেঞ্জার (৫৩০০৯) ট্রেনের ছাড়ার সময় পরিবর্তন করে দুপুর ১২:৩০ মিনিটে নির্ধারণ করা হয়েছে। যাত্রীদের নির্দেশ দেওয়া হয়েছে আগে থেকে সময়সূচি যাচাই করে ট্রেনের ভ্রমণ পরিকল্পনা করার জন্য।

Khabor24x7 NewsDesk

আরও পড়ুন

RELATED Articles