ডানকুনি থেকে গ্রেফতার জেএমবি জঙ্গি, ইসলামিক রাষ্ট্র গঠনই ছিল লক্ষ্য

আবার সফলতা পেল কলকাতা পুলিশ। এবার কলকাতা স্পেশাল টাস্কফোর্সের জালে ধরা পড়ল জেএমবি নেতা রেজাউল করিম ওরফে কিরণ। কিছুদিন আগেই আরেক জামাত নেতা আবদুল করিম ধরা পড়েছিল টাস্কফোর্সের হাতে। তাঁকে জিজ্ঞাসাবাদ করেই সোমবার বীরভূমের ইলামবাজারের বাসিন্দা রেজাউলকে হুগলির ডানকুনি থেকে গ্রেফতার করেন গোয়েন্দারা।

গোয়েন্দা সূত্রের খবর, জামাত উল মুজাহিদিন বাংলাদেশের প্রধান শেখ সালাউদ্দিনের ঘনিষ্ঠ ছিল এই রেজাউল। ২০১৪ সালে জঙ্গি সংগঠনে যোগ দেয় সে। বুদ্ধগয়া বিস্ফোরণে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় সে। এর ফলে সালাউদ্দিনের আরও ঘনিষ্ঠ হয়ে ওঠে এই রেজাউল।

রেজাউল জেএমবি জঙ্গিদের নানা ভাবে সাহায্য করত। কখনো বিস্ফোরকের জোগান দিত। আবার কখনও জেএমবি জঙ্গিদের আশ্রয় দিয়ে সাহায্য করত সে। গত ২৯শে মে মুর্শিদাবাদের জঙ্গিপুর থেকে গ্রেফতার হয়েছিল জেএমবি জঙ্গি আবদুল করিম। তাকে জিজ্ঞাসাবাদ করেই খোঁজ মেলে রেজাউল করিমের। তাঁর খোঁজ শুরু করে কলকাতা পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্সের গোয়েন্দারা। অবশেষে তাঁর নাগাল পাওয়া গেল।

গোয়েন্দা সূত্রের খবর, রেজাউল করিমকে জেরা করা হচ্ছে। তাঁকে জেরা করে পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতে জেএমবি নেটওয়ার্কের ব্যাপারে আরও তথ্য জানার চেষ্টা করা হবে তদন্তকারীদের তরফে।

RELATED Articles

Leave a Comment