রাজনৈতিক বাগযুদ্ধ যেন এবার শ্রীরামপুরের পথে। স্থানীয় ও কেন্দ্রীয় নেতাদের মধ্যে কঠোর ভাষা, হুমকি আর উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে। বর্তমানে জনপ্রতিনিধিরা একে অপরকে উদ্দেশ্য করে এমন মন্তব্য করছেন যা রাজনৈতিক সমীকরণকে আরও জটিল করছে।
ঘটনার শুরু হয়েছিল মালদহে বিজয়া সম্মিলনী অনুষ্ঠান থেকে। সাবিনা ইয়াসমিন এক হুঁশিয়ারি দিয়ে বলেন, “যদি কোনও বৈধ ভোটার অযাচিতভাবে তালিকা থেকে বাদ যায়, তাহলে আমি তা লন্ডভন্ড করে রাখব।” এই বক্তব্যের পরেই কেন্দ্রীয় শিক্ষাপ্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার পাল্টা মন্তব্য করেন। তিনি বলেন, বৈধ ভোটারদের নাম থাকা উচিত, তবে অনুপ্রবেশকারীদের নাম তালিকায় থাকলে কেন্দ্রীয় বাহিনী নামে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হবে।
সুকান্ত মজুমদারের এই বক্তব্যের জবাবে শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় কঠোরভাবে পাল্টা জবাব দেন, তিনি বলেন, “আয় না একবার বক্তৃতা দিতে আমাদের এখানে। তারপর দেখব তুই ঘরে ফিরিস কীভাবে।” কল্যাণের এই মন্তব্যে স্পষ্ট, কেন্দ্রীয় মন্ত্রীকে তিনি ‘তুই-তুকারি’ অবস্থায় হুঁশিয়ারি দিচ্ছেন।
কল্যাণ বলেন, “একজন ভোটারকে বাদ দিয়ে দেখুক। স্তব্ধ করে দেব কমিশন। CISF দিয়ে গুলি চালাবে বলছে, বাংলার মানুষকে চিনিস না, ওই দু’চারটে সুকান্ত হাওয়া দিয়ে উড়ে যাবে।” তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, কেন্দ্রীয় মন্ত্রীরা যদি অতিরিক্ত হিম্মত দেখান, তবে স্থানীয়রা সহজে বসে থাকবে না।
আরও পড়ুনঃ Astrology: ধনদেব কুবেরের আশীর্বাদে ভাগ্য খুলবে এই ৪ রাশির, ধনতেরাস থেকেই শুরু হতে পারে ‘গোল্ডেন টাইম’
পরিস্থিতি এখন যে দিকে যাচ্ছে, তাতে রাজনৈতিক উত্তেজনা আরও বাড়ছে। সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন, এমন তিক্ত ভাষা ও হুমকি কি রাজনৈতিক সংস্কৃতির অংশ হয়ে গেছে? কেন্দ্রীয় ও রাজ্য নেতাদের মধ্যে বিবাদ এমনভাবে প্রকাশ পেয়েছে যা শুধু রাজনৈতিক নয়, সামাজিক দিক থেকেও উদ্বেগজনক। এই দ্বন্দ্বের পরবর্তী ধাপ এবং রাজনৈতিক ফলাফল এখনই দর্শকের আগ্রহের কেন্দ্রবিন্দু।





