নিজের রেকর্ড নিজেই ভাঙছে কলকাতা, চতুর্থীর সন্ধ্যায় লাগামছাড়া ভিড় মেট্রোতে, ষষ্ঠী-নবমী কী হবে?

প্রত্যেক বছরই যেন নিজেই নিজের রেকর্ড ভেঙে দেয় কলকাতা। এবারও তেমনই হল। ভাঙল পুরনো সমস্ত রেকর্ড। মহালয়া থেকেই ভিড়ের শুরু, দ্বিতীয়া, তৃতীয়াতেও দেখা গিয়েছিল বেসামাল ভিড়। তবে রেকর্ড ভাঙল চতুর্থীর সন্ধ্যা। ভিড়ের নিরিখে কলকাতা মেট্রোতে নয়া রেকর্ড চতুর্থীর সন্ধ্যায়।

প্রাক-পুজোর ভিড় সামাল দেওয়ার জন্যই সেপ্টেম্বরের শেষের দিক থেকেই স্পেশাল মেট্রো শুরু করেছিল মেট্রো কর্তৃপক্ষ। পুজোর সময়ও মেট্রোর সময়সূচীতে এসেছে বদল। দেবীপক্ষ শুরু হতেই রাস্তায় নেমেছে মানুষের ঢল। দীর্ঘ ট্র্যাফিক এড়াতে সকলেই মেট্রোকেই বেছে নিচ্ছেন যাতায়াতের জন্য। 

মেট্রো সূত্রে খবর, গতকাল, বুধবার অর্থাৎ চতুর্থীর দিন বিকাল পাঁচটা পর্যন্ত কলকাতা মেট্রোয় ৪ লক্ষ ৫৫ হাজার মানুষের পা পড়েছে। তবে তৃতীয়ার দিন ভেঙে গিয়েছিল সমস্ত রেকর্ড। সেদিন নর্থ-সাউথ মেট্রো ব্যবহার করেছিলেন ৭ লক্ষ ৬ হাজার ৬৫৭ জন। এদিন গোটা দিনে ২৮৮টি মেট্রো চলেছিল। শেষবার এই রেকর্ড তৈরি হয়েছিল ২০২২ সালের ১ অক্টোবর। সে বছর ওই দিন ষষ্ঠী ছিল। ওইদিন মেট্রোতে পা পড়েছিল ৭ লক্ষ ২৪ হাজার ৯০০ মানুষের। 

তৃতীয়ায় সবথেকে বেশি ভিড় দেখা গিয়েছে দমদমে। সেদিন শুধুমাত্র দমদম থেকেই ৭৫ হাজারের বেশি মানুষ মেট্রোতে চড়েছেন। এর পরই রয়েছে এসপ্ল্যানেড। সেখান থেকে এদিন মেট্রো নিয়েছেন ৫৪ হাজার ৮০০-র বেশি। এরপর রয়েছে রবীন্দ্র সদন মেট্রো। সেদিন সেখানে পা পড়েছে ৪৪ হাজারের বেশি মানুষের।

RELATED Articles