এবার করোনা রোগীদের সহায়তায় চালু হচ্ছে বিশেষ হেল্প-লাইন নম্বর এবং কল সেন্টার

করোনা থেকে সুস্থ হয়ে ওঠা যুবক-যুবতীদের করোনা সংক্রমণের মোকাবিলার কাজে নামাল কলকাতা পুরসভা। কলকাতায় করোনা রোগীদের জন্য এবার নতুন পদক্ষেপ নিচ্ছে কলকাতা পুরসভা। এ জন্য বিশেষ হেল্প লাইন চালু করতে চলেছে পুরসভা। সেজন্য তৈরি হয়েছে কল সেন্টারও। নির্দিষ্ট নম্বরে ফোন করলেই সম্ভাব্য করোনা রোগীকে সাহায্য করা হবে। এমনকী রোগীর বাড়িতে পৌঁছে আক্রান্তের চিকিৎসার ব্যবস্থা করবেন পুরসভার এই প্রতিনিধিরা।

এ বিষয়ে কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম বলেন, যাঁরা ইতিমধ্যেই করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন তাঁদের দেহে করোনা বিরোধী অ্যান্টিবডি সক্রিয় হয়ে আছে। তাই তাঁদের আবার নতুন করে করোনা সংক্রামিত হওয়ার সম্ভাবনা কম। সে কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সূত্রের খবর, কলকাতা পুরসভার মোট ১৬টি বোরোতেই এই পরিষেবা চালু করা হচ্ছে। এমনকি থাকবে নির্দিষ্ট একটি নম্বরও। করোনা আক্রান্ত সন্দেহে কেউ ফোন করলেই মিলবে যথাযথ সাহায্য, এমনটাই আশ্বাস দিচ্ছে পুরসভা। এমনকি সরাসরি সেই ব্যক্তির বাড়িতে পৌঁছেও যাবেন পুরসভার প্রতিনিধিরা। প্রয়োজনে হাসপাতালেও ভর্তির ব্যবস্থা করবেন তাঁরাই। পরিবর্তে সেই সমস্ত যুবক-যুবতীরা মাসিক ভাতা এবং থাকা খাওয়ার সুবিধা পাবেন।

RELATED Articles

Leave a Comment