কলকাতায় ‘গোলি মারো’ স্লোগান দেওয়ায় ধৃত আরও ১ বিজেপি কর্মী

বিজেপির সেকেন্ড-ইন কম্যান্ড তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-এর সভায় যাওয়ার পথে ‘গোলি মারো’ স্লোগান দেওয়ায় আরও এক বিজেপি কর্মীকে গ্রেফতার করল কলকাতা পুলিশ। এই নিয়ে ওই ঘটনায় মোট ধৃতের সংখ্যা হল ৫।

জানা গিয়েছে, ধৃত ওই ব্যক্তির নাম প্রশান্ত সরকার। সোদপুরের বাসিন্দা প্রশান্ত এলাকায় সক্রিয় বিজেপি কর্মী হিসাবেই পরিচিত। সিসিটিভি ফুটেজ দেখেই ওই ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, কলকাতায় অমিত শাহ-র সভায় যাওয়ার পথে ‘গোলি মারো’ স্লোগান দেওয়ার ঘটনায় মোট ২৫ জনকে চিহ্নিত করা হয়েছিল। ঘটনার তদন্তে নেমেই মোট ৩ জনকে গ্রেফতার করেছিল পুলিশ। যার মধ্যে এক বৃদ্ধকে ইতিমধ্যেই জামিন দিয়েছে আদালত।

Khabor24x7

আমি শুভ, সঠিক খবর পরিবেশনের ইচ্ছায় হঠাৎই এই নিউজ পোর্টালটি শুরু করি। ধীরে ধীরে এরপর নিউজ পোর্টালটিতে আরও একাধিক ব্যাক্তি যুক্ত হন। এখন আমি নিউজ পোর্টালটির পরিচালনার দায়িত্বে রয়েছি। এছাড়াও বিনোদন, কর্মক্ষেত্র, এবং অফবিট বিভাগে লিখতে পছন্দ করি। Email - [email protected]

আরও পড়ুন

আরও অন্যান্য খবর