আর জি করের মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার (RG Kar News) এক সপ্তাহ পার। সপ্তাহভর চলছে আন্দোলন। বারবার পথে নেমেছেন আমজনতা থেকে সেলিব্রিটিরা। তাঁদের একটাই দাবি, অপরাধীদের শাস্তি অর্থাৎ নির্যাতিতার ‘বিচার’ (‘We Want Justice’)।
১৪ই আগস্ট মধ্যরাতে যে ‘রাত দখল’-এর (Reclaim The Night) ডাক দেওয়া হয়, তারপর থেকে প্রতিদিন রাস্তায় প্রতিবাদ মিছিলের দেখা মিলেছে। ফের একবার সমাজমাধ্যমে পোস্ট করে মিছিলের ডাক দিয়েছিল নাট্যকর্মীরা। এদিন সিঁথি মোড় থেকে আরেকটি মিছিল বের হয় রাত দখলের লক্ষ্যে।
গিরিশ পার্ক থেকে শুরু হয়েছিল মিছিল। তারপর মিছিল পৌঁছয় আরজি কর হাসপাতালে। গেটের সামনে মিছিল আসার পর পুলিশ নাট্যকর্মীদের ঢুকতে বাঁধা দেয়। বিশিষ্ট নাট্য ব্যক্তিত্বরা এদিন গিয়েছিলেন আন্দোলনরত ডাক্তারদের সঙ্গে কথা বলতে। উপস্থিত ছিলেন সৌরভ পালধি, সুরজিৎ বন্দ্যোপাধ্যায় প্রমুখ।
আরও পড়ুন: ‘পোশাক বদলানো থেকে রক্তমাখা বেসিন বদলানো, এক জায়গায় খুন করে সেমিনার হলে দেহ’, আর জি করের ঘটনায় বিস্ফোরক তথ্য দিলেন শুভেন্দু
পরিস্থিতি নিয়ন্ত্রণে আচমকা পাঁচজনের বেশি জমায়েতের উপর নির্দেশিকা জারি করলো প্রশাসন। এই মর্মেই গত শনিবার একটি নির্দেশিকা জারি করেছেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। নির্দেশিকা পুলিশ কমিশনার জানিয়েছেন, বেলগাছিয়া রোড, শ্যামবাজারের ফাইভ পয়েন্টের উত্তর-দক্ষিণের রাস্তায় জারি এই নির্দেশিকা। আজ ১৮ই আগস্ট থেকে ২৪শে আগস্ট পর্যন্ত এই নির্দেশিকা জারি থাকবে।





