Breaking: দিনের আলোয় মেট্রোপলিটন বাইপাসে ছুরি দিয়ে তরুণীর উপর হামলা! উত্তেজনা ছড়াল শহরে

সমাজে আজকাল এমন সব ঘটনা ঘটে চলেছে যা স্বাভাবিক জীবনকে আতঙ্কিত করে তুলছে। দিনের আলোতেই প্রকাশ্যে ঘটছে নানা রকমের অপরাধ। মানুষের নিরাপত্তা ক্রমশই প্রশ্নের মুখে পড়ছে। ব্যক্তিগত ঝামেলা হোক বা হিংস্র প্রবৃত্তি, এসব যেন এখনকার সমাজের নিত্যসঙ্গী হয়ে উঠেছে।

বিশেষ করে কলকাতা শহরের দিকে তাকালে নিরাপত্তার বিষয়টি আরও স্পষ্ট হয়ে ওঠে। শহরে নারীদের উপর আক্রমণ, চুরি, ছিনতাইয়ের মতো ঘটনা বেড়েই চলেছে। সিসিটিভি ক্যামেরা এবং পুলিশের টহলদারি বাড়লেও অপরাধের মাত্রা কমছে না। নাগরিকরা নিজেদের নিরাপত্তা নিয়ে ক্রমাগত চিন্তিত। শহরের ব্যস্ততম এলাকাতেও এমন ঘটনা ঘটছে, যা নিরাপত্তার অভাবকে প্রকট করছে।

সম্প্রতি মেট্রোপলিটন বাইপাসে একটি নামী ধাবার সামনে ঘটে গেল এক ভয়ংকর ঘটনা। অভিযোগ, এক ২৪ বছরের তরুণীকে একটি গাড়ি থেকে নামিয়ে এক যুবক ছুরি দিয়ে আঘাত করে। সেই সময় অভিযুক্ত যুবকের মা-ও উপস্থিত ছিলেন এবং তিনি দাবি করেন, তার ছেলে কিছুই করেনি। আহত তরুণীকে আশঙ্কাজনক অবস্থায় এনআরএস হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার পরে উত্তেজিত জনতা অভিযুক্ত যুবক ও তার সঙ্গীদের ধরে ফেলে। বিক্ষুব্ধ জনতা তাদের মারধর করতে থাকে। খবর পেয়ে কলকাতা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযুক্ত দুইজনকে পুলিশ আটক করেছে। ঘটনার তদন্ত চলছে, ধাবার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে।

এই ধরনের ঘটনা শুধু শহরের নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নয়, বরং মানুষের মধ্যে বেড়ে চলা হিংসারও ইঙ্গিত দেয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে আরও বেশি নজরদারি চালানো হবে। কিন্তু এসব উদ্যোগ সাধারণ মানুষের মনে ভরসা ফিরিয়ে আনতে কতটা সক্ষম হবে, সেটাই দেখার বিষয়।

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

RELATED Articles