রাজ্যে বিধানসভা ভোটের আবহ তৈরি হতেই রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে জোর জল্পনা। কোন দল কাকে প্রার্থী করবে, কোন কেন্দ্রে কে লড়বেন—এসব নিয়েই চায়ের আড্ডা থেকে রাজনৈতিক মহল সব জায়গায় চলছে আলোচনা। বিশেষ করে বড় দলগুলির প্রার্থী তালিকা ঘিরে আগ্রহ থাকে সাধারণ মানুষের মধ্যেও। কারণ সেই তালিকাই অনেক সময় নির্বাচনের লড়াইয়ের প্রথম বড় বার্তা দেয়।
ভোটের নির্ঘণ্ট ঘোষণার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই সেই আগ্রহকে আরও বাড়িয়ে দিল বামফ্রন্ট। সোমবার বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু আনুষ্ঠানিকভাবে প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করেন। মোট ১৯২টি আসনের জন্য প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেস এবং বিজেপি তাদের প্রার্থী তালিকা প্রকাশ করেনি। ফলে এই ঘোষণার মাধ্যমে রাজনৈতিক দৌড়ে কিছুটা এগিয়ে থাকার বার্তাই দিতে চেয়েছে বাম শিবির।
ঘোষিত তালিকায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কেন্দ্রের নাম সামনে এসেছে। উত্তরপাড়ায় সিপিএমের প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছেন মীনাক্ষী মুখোপাধ্যায়। রাজগঞ্জে প্রার্থী করা হয়েছে হরেন্দ্র রায়কে। শিলিগুড়িতে লড়বেন শরদিন্দু চক্রবর্তী এবং ইংরেজবাজারে প্রার্থী অম্বর মিত্র। কালীগঞ্জে সিপিএম প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে তমান্না খাতুনের মা সাবিনা ইয়াসমিনের নাম।
কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকাতেও বেশ কিছু পরিচিত মুখকে প্রার্থী করা হয়েছে। যাদবপুরে সিপিএমের প্রার্থী হচ্ছেন বিকাশরঞ্জন ভট্টাচার্য। সোনারপুর উত্তরে মোনালিসা সিনহা, বেহালা পশ্চিমে নীহার ভক্ত এবং মহেশতলায় আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করা হয়েছে। পানিহাটিতে কলতান দাশগুপ্ত, কলকাতা বন্দরে ফয়াজ খান এবং উত্তর দমদমে দীপ্সিতা ধরকে প্রার্থী করা হয়েছে। পাশাপাশি চৌরঙ্গীতে সঞ্জয় বসু, বালিতে শঙ্কর মৈত্র ও সাঁকরাইলে সমীর মালিকও বাম প্রার্থী হিসেবে লড়বেন।
এদিকে বামফ্রন্টের এই আগাম প্রার্থী তালিকা প্রকাশ নিয়ে রাজনৈতিক প্রতিক্রিয়াও শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ কটাক্ষ করে বলেন, অন্য দলে যাতে কেউ চলে না যান সেই কারণেই নাকি আগেভাগে তালিকা প্রকাশ করা হয়েছে। তবে তার মতে, এতে বিশেষ লাভ হবে না। ফলে ভোটের আগে রাজনৈতিক উত্তাপ যে আরও বাড়তে চলেছে, তা স্পষ্ট।
আরও পড়ুনঃ টলিউডের টেকনিশিয়ানদের জন্য মানবিক উদ্যোগ গেল জলে? হঠাৎ বন্ধ স্বাস্থ্যসাথী রেজিস্ট্রেশন! লাইভে এসে ক্ষমা চাইলেন দেব! কী কারণ জানালেন অভিনেতা?
মেখলিগঞ্জ (এসসি) — কমল রায়
মাথাভাঙা (এসসি) — খগেন বর্মন
কোচবিহার উত্তর (এসসি) — প্রণয় কার্জি
কোচবিহার দক্ষিণ — নজমুল আলম সরকার
শীতলকুচি (এসসি) — নবদীপ্তি অধিকারী
দিনহাটা — বিকাশ মণ্ডল
নাটাবাড়ি — ধনঞ্জয় রাভা
তুফানগঞ্জ — শ্যামল রায়
কুমারগ্রাম (এসটি) — কিশোর মিনজ
ফালাকাটা (এসসি) — কমল কিশোর রায়
মাদারিহাট (এসটি) — সুভাষ লোহার
ধূপগুড়ি (এসসি) — নিরঞ্জন রায়
ময়নাগুড়ি (এসসি) — সুদেব রায়
জলপাইগুড়ি (এসসি) — দেবরাজ বর্মন
রাজগঞ্জ (এসসি) — খরেন্দ্র নাথ রায়
ডাবগ্রাম–ফুলবাড়ি — দিলীপ সিং
মাল (এসটি) — মনু ওরাঁও
নাগরাকাটা (এসটি) — দিলকুমার ওরাঁও
মাটিগাড়া–নকশালবাড়ি (এসসি) — ঝরেন রায়
শিলিগুড়ি — শরদিন্দু চক্রবর্তী
গোলপোখর — জুবের আলম
চাকুলিয়া — আমজাদ আলি
হেমতাবাদ (এসসি) — তনুশ্রী দাস
কালিয়াগঞ্জ (এসসি) — হিরুবালা রায়
রায়গঞ্জ — জীবনানন্দ সিংহ
ইটাহার — সুদীপ্ত দাস
কুশমণ্ডি (এসসি) — জ্যোতির্ময় রায়
কুমারগঞ্জ — মোফাজ্জল হোসেন
বালুরঘাট — অর্ণব চৌধুরী
তপন (এসটি) — বাপ্পাই হারো
গঙ্গারামপুর (এসসি) — বিপ্লব বর্মন
হরিরামপুর — গৌতম গোস্বামী
গাজোল (এসসি) — ক্ষিতীশ সরকার
হরিশ্চন্দ্রপুর — শেখ খলিল
মালতিপুর — মিনারুল হোসেন
রতুয়া — জাহুর আলম
মানিকচক — দেবজ্যোতি সিনহা
মালদহ (এসসি) — দীপক বর্মন
ইংলিশ বাজার — অম্বর মিত্র
বৈষ্ণবনগর — দুন্ধুবি সাহা
ফারাক্কা — মোজাফ্ফর হোসেন
সুঁতি — এ.কে.এম. হাসানুজ্জামান
মুর্শিদাবাদ — আব্দুল মান্নান
খড়গ্রাম (এসসি) — ধ্রুবজ্যোতি সাহা
বুরওয়ান (এসসি) — আনন্দ দাস
কান্দি — ড. রেজাউল করিম
বেলডাঙ্গা — রাজেশ ঘোষ
নওদা — হাবিবুর রহমান মণ্ডল
ডোমকল — মোস্তাফিজুর রহমান
করিমপুর — প্রবাশ মজুমদার
তেহট্ট — সুবোধ বিশ্বাস
কালীগঞ্জ — সাবিনা ইয়াসমিন
নবদ্বীপ — স্বর্ণেন্দু সিনহা
শান্তিপুর — সৌমেন মাহাতো
রানাঘাট দক্ষিণ (এসসি) — অরিন্দম বিশ্বাস
চাকদহ — নারায়ণ দাসগুপ্ত
বাগদা (এসসি) — গৌর বিশ্বাস
বনগাঁ উত্তর (এসসি) — পীযূষ সাহা
বনগাঁ দক্ষিণ (এসসি) — আশীষ সরকার
গাইঘাটা (এসসি) — ড. সজল বিশ্বাস
স্বরূপনগর (এসসি) — বিশ্বজিৎ মণ্ডল
হাবরা — রিজি নন্দন বিশ্বাস
বিজপুর — দেবাশিস রক্ষিত
জগদ্দল — পারভেজ আহমেদ খান
নোয়াপাড়া — গার্গী চট্টোপাধ্যায়
ব্যারাকপুর — প্রফেসর সুমন বন্দ্যোপাধ্যায়
খড়দহ — দেবজ্যোতি দাস
দমদম উত্তর — দীপ্সিতা ধর
পানিহাটি — কালাতন দাসগুপ্ত
কামারহাটি — মানস মুখার্জি
বরানগর — সায়নদীপ মিত্র
দমদম — ময়ূখ বিশ্বাস
রাজারহাট নিউ টাউন — সপ্তর্ষি দেব
বিধাননগর — অ্যাডভোকেট সৌম্যজিৎ রাহা
রাজারহাট গোপালপুর — সুভজিৎ দাসগুপ্ত
বারাসত — হেমন্ত দাস
হিঙ্গলগঞ্জ (এসসি) — সৌমেন হালদার
গোসাবা (এসসি) — আদিত্য জোতদার
পাথরপ্রতিমা — সত্যরঞ্জন দাস
কাকদ্বীপ — নারায়ণ দাস
সাগর — স্বপন সিংহ
রাইদিঘি — সাম্য গাঙ্গুলী
বারুইপুর পূর্ব (এসসি) — স্বপন নস্কর
মগরাহাট পূর্ব (এসসি) — চন্দন সাহা
সাতগাছিয়া — গৌতম পাল
বিষ্ণুপুর (এসসি) — শ্যামল দাল
সোনারপুর দক্ষিণ — পরমিতা দাসগুপ্ত
কসবা — দীপু দাস
যাদবপুর — বিকাশ রঞ্জন ভট্টাচার্য
সোনারপুর উত্তর — মোনালিসা সিনহা
বেহালা পূর্ব — ড. নিলয় মজুমদার
বেহালা পশ্চিম — নীহার ভক্ত
মহেশতলা — অ্যাডভোকেট সায়ন বন্দ্যোপাধ্যায়
কলকাতা পোর্ট — ফয়াজ খান
চৌরঙ্গী — সঞ্জয় বসু
বেলেঘাটা — পরমিতা রায়
জোড়াসাঁকো — ভরত রাম তিওয়ারি
মানিকতলা — মৌসুমি ঘোষ
কাশীপুর–বেলগাছিয়া — রাজিন্দর গুপ্তা
বালি — শঙ্কর মৈত্র
হাওড়া উত্তর — প্রফেসর গৌতম রায়
হাওড়া মধ্য — অ্যাডভোকেট ইমতিয়াজ আহমেদ
শিবপুর — ড. জগন্নাথ ভট্টাচার্য
হাওড়া দক্ষিণ — ড. অভিজিৎ বন্দ্যোপাধ্যায়
সাঁকরাইল (এসসি) — সমীর মল্লিক
পাঁচলা — ফরিদ মোল্লা
উলুবেড়িয়া উত্তর (এসসি) — অশোক দোলুই
উলুবেড়িয়া দক্ষিণ — আমিরুল ইসলাম খান
শ্যামপুর — অসিত বরণ সৌ
আমতা — জোশিমুদ্দিন মল্লিক
উদয়নারায়ণপুর — ষষ্ঠী মাজি
ডোমজুড় — দুলু দাস
উত্তরপাড়া — মীনাক্ষী মুখার্জি
শ্রীরামপুর — নবানিতা চক্রবর্তী
সিঙ্গুর — দেবাশিস চ্যাটার্জি
চন্দননগর — মনীশ পান্ডা
চুঁচুড়া — সুনীল সাহা
বলাগড় (এসসি) — বিকাশ গোলদার
পাণ্ডুয়া — আমজাদ হোসেন
সপ্তগ্রাম — অনির্বাণ সরকার
চণ্ডীতলা — শেখ আসিফ আলি
তারকেশ্বর — আবেশ খামরুই
আরামবাগ (এসসি) — বীথিকা পণ্ডিত
গোগাট (এসসি) — মুক্তারাম ধাউরে
তমলুক — নবেন্দু ঘরা
ময়না — স্বপন বর্মন
হলদিয়া (এসসি) — অশোক পাত্র
চণ্ডীপুর — রিতা দাস
পটাশপুর — সৈকত গিরি
কাঁথি উত্তর — সুতনু মাইতি
কাঁথি দক্ষিণ — তেহরান হোসেন
রামনগর — অশোক কুমার মাইতি
দান্তন — শ্যামল কান্তি দাস পট্টনায়েক
ঝাড়গ্রাম — অর্জুন মাহাতো
কেশিয়াড়ি (এসটি) — মালিনা মুর্মু
খড়গপুর সদর — মধুসূদন রায়
নারায়ণগড় — তপস সিনহা
সবং — নকুল চন্দ্র বেরা
পিংলা — অশোক সেন
খড়গপুর — শেখ সাহাজাহান আলি
ডেবরা — সুমিত অধিকারী
দাসপুর — রঞ্জিত পাল
ঘাটাল (এসসি) — শান্তিনাথ সাতিক
কেশপুর (এসসি) — গুরুপদ মণ্ডল
মেদিনীপুর — মনিকুন্তল খামরুই
বিনপুর (এসটি) — রবি সিং সরদার
বান্দোয়ান (এসটি) — রথু সিং সরদার
বলরামপুর — নমিতা মাহাতো
বাঘমুন্ডি — পরিমল কুমার
জয়পুর — ধীরেন্দ্র নাথ মাহাতো
পুরুলিয়া — সায়ন্তন ঘোষ
মানবাজার (এসটি) — সোনামনি টুডু
কাশীপুর — সুলেখা বাউরি
পাড়া (এসসি) — অলোক বাউরি
রঘুনাথপুর (এসসি) — গণেশ বাউরি
ছাতনা — রাজীব কর
রানিবাঁধ (এসটি) — দেবলীনা হেমব্রম
রায়পুর (এসটি) — রাম মাণ্ডি
তালডাংরা — দেবকান্তি মহান্তি
বাঁকুড়া — অভয়ানন্দ মুখার্জি
বড়জোড়া — সুজিত চক্রবর্তী
ওন্দা — অসিত শর্মা
কাটুলপুর (এসসি) — রামচন্দ্র রায়
ইন্দাস (এসসি) — মোনা মল্লিক
সোনামুখী (এসসি) — অজিত রায়
খান্দাঘোষ (এসসি) — রামজীবন রায়
বর্ধমান দক্ষিণ — সুদীপ্ত গুপ্ত
রায়না (এসসি) — সোমনাথ মাজি
জামালপুর (এসসি) — সমর হাজরা
কালনা (এসসি) — শর্মিষ্ঠা নাগ সাহা
মেমারি — কৃষাণু ভদ্র
বর্ধমান উত্তর (এসসি) — মামনি মণ্ডল রায়
ভাতার — হাসিনা খাতুন
পূর্বস্থলী উত্তর — প্রদীপ সাহা
কাটোয়া — সঞ্জীব দাস
মঙ্গলকোট — মিরাজ আলম
আউসগ্রাম (এসসি) — চঞ্চল মাজি
গলসি (এসসি) — মনিমালা দাস
পাণ্ডবেশ্বর — প্রবীর মণ্ডল
দুর্গাপুর পূর্ব — সীমান্ত চ্যাটার্জি
দুর্গাপুর পশ্চিম — প্রবাশ সাঁই
রানিগঞ্জ — নরন বাউরি
জামুড়িয়া — মোঃ সাব্বির হুসেন
আসানসোল দক্ষিণ — শিল্পী চক্রবর্তী
কুলটি — ভবানি আচার্য
দুবরাজপুর (এসসি) — বিজয় বাগদি
সিউড়ি — মতিউর রহমান
নানুর (এসসি) — শ্যামলী প্রধান
সাঁইথিয়া (এসসি) — দেবু চুনারি
রামপুরহাট — সঞ্জীব মল্লিক
হানসান — কামাল হাসান
নলহাটি — দীপক চ্যাটার্জি






