West Bengal : কালীপুজোর বিসর্জনে রণক্ষেত্র! যুবকের গায়ে পেট্রোল ঢেলে পু*ড়িয়ে মা*রার চেষ্টা —শাসক দলের ঘনিষ্ঠদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ!

দক্ষিণ দমদমে কালীপুজো ঘিরে এক চাঞ্চল্যকর ঘটনা। বিসর্জনের পর ফিরতি পথে এক যুবকের গায়ে আগুন দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা হয়েছে বলে অভিযোগ। আহত যুবক বর্তমানে আরজি কর হাসপাতালে ভর্তি। তাঁর অবস্থা আশঙ্কাজনক। এলাকাজুড়ে ছড়িয়েছে তীব্র উদ্বেগ ও ক্ষোভ।

জানা গিয়েছে, বুধবার রাতে দক্ষিণ দমদম পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডে কালীপুজোর বিসর্জন ছিল। বিসর্জন শেষ করে বেদিয়াপাড়ার তারকনাথ কলোনিতে ফেরার পথে রঞ্জিত কর্মকার নামে স্থানীয় এক ব্যক্তির সঙ্গে পুরপিতার ঘনিষ্ঠ কয়েকজনের বচসা বাধে। প্রতিবেশীদের দাবি, বচসা চরমে উঠতেই সুমন ব্যানার্জি ও সুশান্ত নামের দু’জন রঞ্জিতের গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে। মুহূর্তেই চারপাশে হইচই পড়ে যায়।

তড়িঘড়ি প্রতিবেশীরা রঞ্জিতকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর শরীরের প্রায় ২০ শতাংশ ঝলসে গিয়েছে। আপাতত তিনি পর্যবেক্ষণে রয়েছেন। ঘটনার খবর পেয়ে ফরেন্সিক দল ও স্থানীয় থানার পুলিশ হাসপাতালে পৌঁছে আহতের জবানবন্দি নিচ্ছে। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাটি নিয়ে মামলা দায়ের হয়েছে এবং সংশ্লিষ্ট কয়েকজনকে জিজ্ঞাসাবাদও করা হয়েছে।

তবে এই ঘটনার পেছনে রাজনৈতিক যোগাযোগ নেই বলেই দাবি করেছেন কাউন্সিলর। তাঁর বক্তব্য, “বিসর্জন শেষে গাড়ির পেট্রোল ফুরিয়ে যাওয়ায় অন্য একটি বাইক থেকে পেট্রোল তোলা হচ্ছিল। সবাই একটু মধ্যপ অবস্থায় ছিল। ভুল করে সিগারেটের আগুনে দুর্ঘটনাটি ঘটে।” তিনি আরও জানান, “এই ঘটনাটিকে রাজনীতির রঙ দেওয়া হচ্ছে। কিন্তু এখানে কোনও দলীয় কোন্দল নেই। সবাই তৃণমূলের কর্মী।”

আরও পড়ুনঃ Kolkata : ডাক্তার পরিচয় দিয়ে এসএসকেএম হাসপাতালে নাবালিকাকে যৌন*হেনস্থা! ধৃত অভিযুক্ত!

ঘটনাটিকে ঘিরে এলাকায় এখনো আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে। প্রতিবেশীরা বলছেন, পুজোর আনন্দ শেষে এমন বিভীষিকাময় দৃশ্য কেউ কল্পনাও করেননি। তদন্ত এগোতে থাকলেও স্থানীয়রা চাইছেন, দোষীদের শাস্তি ও সত্যি সামনে আসুক যত তাড়াতাড়ি সম্ভব।

Khabor24x7 NewsDesk

আরও পড়ুন

RELATED Articles