Fire broke out in Dumdum: ফের অগ্নিকাণ্ডের ঘটনা কলকাতায়। দমদমের ছাতাকলের ঝুপড়িতে বিধ্বংসী আগুন। একের পর এক বিস্ফোরণে গোটা এলাকা কেঁপে ওঠে। ঘিঞ্জি এলাকা হওয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। আতঙ্ক গোটা এলাকাজুড়ে (Fire broke out in Dumdum)।
আজ, শনিবার বেলা ১২টা নাগাদ দমদমের সুধীর শূর কলেজের পিছনে ছাতাকলের ঝুপড়িতে আগুন ধরে যায় (Fire broke out in Dumdum)। কালো ধোঁয়ায় ঢেকে যায় আকাশ। এরই মধ্যে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা যায়। আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। আগুন লাগার ঘটনা নজরে আসতেই তৎপর হন স্থানীয়রা। ঝুপড়ির পাশের খাল থেকে জল নিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন তারা।
কিন্তু ঘিঞ্জি এলাকা হওয়ায় দ্রুত আশেপাশের এলাকাতেও ছড়িয়ে পড়তে থাকে আগুন। একাধিক ঝুপড়ি পুড়ে ছাই হয়ে যায় (Fire broke out in Dumdum)। দ্রুত খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে আসে দমকলের ১০ ইঞ্জিন। তবে ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নেভাতে বেশ বেগ পেতে হয় কর্মীদের।
কীভাবে আম্ন বিধ্বংসী আগুন লাগল, তা এখনও জানা যায়নি। তবে স্থানীয়দের কথায়, গ্যাস সিলিন্ডার ফেটেই আগুন লেগেছে। আগুন লাগার পরও বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছিল (Fire broke out in Dumdum)। এখনও পর্যন্ত এই ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি। কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন দমকলমন্ত্রী সুজিত বসু। তাঁর কথায়, “আমি খবর পেয়েছি। এখনই যাচ্ছি ওই এলাকায়। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে দমকলকর্মীদের (Fire broke out in Dumdum)। আগুন নেভানোর কাজ করতে আমাদের রোবট আছে। সেই রোবট কাজে লাগানো হবে”।
ঘটনাস্থলে যান দমকলের সিপিএম প্রার্থী সুজন মুখোপাধ্যায়ও। তিনি বলেন, “কীভাবে আগুন লাগল, তা অবশ্যই তদন্ত করে দেখতে হবে (Fire broke out in Dumdum)। তবে এখন আগুন নিয়ন্ত্রণে আনাই প্রথম কাজ। সকলকে বলব হাতে হাত লাগিয়ে আগুন নেভানোর কাজ করতে। মানুষের সুরক্ষাই এখন সবচেয়ে চিন্তার বিষয়”।





