ফের পর্দায় ফিরল ঋত্বিক-অন্বেষা জুটি, আর কী কখনও একসঙ্গে জুটি বাঁধতে দেখা যাবে আদৃত-সৌমিতৃষাকে, হতাশা আদৃতৃষা ফ্যানদের

Adrit-Soumitrisha: এক সময় মিঠাই ধারাবাহিকের দর্শকদের প্রিয় জুটি ছিল আদৃত-সৌমিতৃষা (Adrit-Soumitrisha)। বহুদিন ধারাবাহিক শেষ হয়ে গেলেও এই জুটি দর্শকদের মনে জায়গা করে রেখেছে। টেলি জগতে এখনো চর্চায় থাকে এই জুটি। তবে টেলিভিশনের পর্দায় যতই মাখো মাখো সম্পর্ক দেখানো হোক না কেন বাস্তবে তাদের সম্পর্ক আদায় কাঁচ কলায় বলা চলে।

দুজনের কেউই তাদের এমন সম্পর্ক নিয়ে মুখ খোলেননি কখনোই। সম্প্রতি কিছুদিন আগে আদৃত তাঁর ও সৌমিতৃষার (Adrit-Soumitrisha) প্রসঙ্গে মুখ খোলেন। নিজের সোশ্যাল মিডিয়া একাউন্ট থেকে লাইভে এসে আদৃত জানান, সৌমিতৃষার সাথে রোজ কথা না হলেও, একটি গ্রুপে সকলে নিজেদের খবর রাখেন। তবে আদৃত স্পষ্ট করেছেন, সৌমিতৃষার সঙ্গে সেভাবে তার কথা হয় না। লাইভে আদৃত জানিয়েছেন সৌমিতৃষার প্রথম ছবি প্রধান এখনও পর্যন্ত দেখা না হলেও দেখার ইচ্ছা রয়েছে।

মিঠাই ধারাবাহিক চলাকালীনই আদৃত-সৌমিতৃষার (Adrit-Soumitrisha) সম্পর্কে চির ধরে এমনকি বন্ধ ছিল কথাবার্তা, মুখ দেখতেন না একে অপরের। তাদের মনোমালিন্য এখনো টেরিজগতের চর্চার বিষয়। মিঠাই শেষ হলে পরিস্থিতি কিছুটা ঠান্ডা হয়। তবে অনেকেই মনে করেছেন তাদের মধ্যে চলেছে ঠান্ডা যুদ্ধ।

সৌমিতৃষা বর্তমানে ব্যস্ত নতুন প্রজেক্ট এর খোঁজে। এদিকে আদৃত এখন কোন ধারাবাহিকের সাথে যুক্ত নয়। আদৃতের সাথে নাম জড়িয়েছে মিঠাই ধারাবাহিকে অভিনীত কৌশম্বির। তাদের প্রেম জমে ক্ষীর, টলি পাড়ার ওপেন সিক্রেট। তবে দুজনের কেউই এ বিষয়ে মুখ খোলেননি।

জি বাংলার আরেকটি ধারাবাহিক এই পথ যদি না শেষ হয়। এই ধারাবাহিকে উর্মির চরিত্রে অভিনয় করতেন অন্বেষা ও সার্তকির চরিত্রে অভিনয় করতেন ঋত্বিক। দর্শকদের বেশ পছন্দের জুটি তারা। টেলিভিশনের পর্দায় অভিনয় করতে করতে ঋত্বিক অন্বেষা দর্শকদের পছন্দের জুটির তালিকায় নাম লেখায়। এই ধারাবাহিকের পরেই দুজনে আলাদা দুই ধারাবাহিকে কাজ করতে শুরু করেন। ঋত্বিক অভিনয় করতেন মন দিতে চাই ধারাবাহিকে। এদিকে অন্বেষাকে অভিনয় করতে দেখা গেছিল সন্ধ্যাতারা ধারাবাহিকে। ইতিমধ্যেই সেই ধারাবাহিকও শেষ হয়েছে। সম্প্রতি শোনা যাচ্ছে এই জুটি ফিরছেন নতুন কোন ধারাবাহিক নিয়ে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি পোস্ট এই পোস্ট থেকেই জানা গেছে নতুন প্রজেক্টে ফিরছে উর্মি সার্তকি জুটি। ‌

জি বাংলার মিঠাই ও এ পথ যদি না শেষ হয় ধারাবাহিকের দুই জুটি দর্শকদের বেশ পছন্দের। দুটি দুটি একসাথে কাজ করতে দেখতে চান দর্শকেরা। নতুন ধারাবাহিক নিয়ে ঋত্বিক অন্বেষা জুটির ফেরার খবর মিললেও, মিঠাই ধারাবাহিকের আদৃত সৌমিতৃষার (Adrit-Soumitrisha) ফেরার কোন সম্ভাবনা দেখতে পাচ্ছেন না দর্শকেরা। ‌এর জন্য দায়ী আদৃত সৌমিতৃষার মধ্যে ঝগড়া বা মতবিরোধ।

RELATED Articles