Procession on Ram Navami: রাজ্যের কোনও আপত্তি ধোপেই টিকল না কলকাতা হাইকোর্টে। রামনবমীতে মিছিল করার অনুমতি দিল আদালত (Procession on Ram Navami)। রাজ্যের আপত্তি খারিজ হাইকোর্টে। তবে মিছিল করার অনুমতি দিলেও কিছু শর্ত দিয়েছে আদালত।
রামনবমীর দিন হুগলির শ্রীরামপুরে মিছিল করার অনুমতি চাওয়া হয়েছিল প্রশাসনের কাছে। কিন্তু ভোটের সময় কোনও অশান্তি হতে পারে এমন কারণ দর্শীয়ে সেই মিছিলের অনুমতি দেয় নি পুলিশ। সেই কারণে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় ওই সংগঠন। সেই আর্জিতেই এবার শর্তসাপেক্ষ মিছিলের অনুমতি দিলেন বিচারপতি (Procession on Ram Navami)।
সংগঠনের তরফে জানানো হয়েছিল, মিছিলে ৩৫ হাজার মানুষ উপস্থিত থাকতে পারেন (Procession on Ram Navami)। কিন্তু এত সংখ্যক মানুষ মিছিলে উপস্থিত থাকলে কোনও গণ্ডগোল হওয়ার আশঙ্কা রয়েছে। সেই কারণে মিছিলের অনুমতি দেয়নি রাজ্য। ওই মিছিলের যাত্রাপথ বেশ কিছুটা স্পর্শকাতর বলেও দাবী ছিল রাজ্যের। সেই কারণে প্রশাসন শ্রীরামপুরে রামনবমীর মিছিল নিয়ে ঝুঁকি নিতে চায়নি।
কিন্তু রাজ্যের এই আপত্তি খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট। মিছিলের রুট বদলের প্রস্তাব মানেনি আদালত। আদালতের তরফে জানানো হয়েছে, শ্রীরামপুরে জিটি রোডের উপর দিয়ে ৭০০ মিটার এলাকা দিয়ে রামনবমীর মিছিল করা যাবে (Procession on Ram Navami)। এছাড়াও, আদালতের তরফে আরও বেশ কিছু শর্ত দেওয়া হয়েছে রামনবমীর এই মিছিল নিয়ে।
আদালতের নির্দেশ, ১৩টি মিছিলে সর্বাধিক ২০০ জন যোগ দিতে পারবেন (Procession on Ram Navami)। মিছিলের নিরাপত্তার জন্য রাজ্য পুলিশ চাইলে কেন্দ্রীয় বাহিনীর সহায়তা নিতে পারে বলেও জানায় আদালত। এই শর্ত মেনেই করতে হবে রামনবমীর মিছিল।
প্রসঙ্গত, গত বছর এই রামনবমীর মিছিলকে কেন্দ্র করে উত্তপ্ত হয় রাজ্য (Procession on Ram Navami)। শ্রীরামপুরের জি টি রোড-সহ রাজ্যের বেশ কিছু জায়গায় অশান্তির ঘটনা ঘটেছিল সেই কারণে মিছিলে আপত্তি ছিল রাজ্যের। তবে আদালতের কাছে সেই আপত্তি টিকল না।






