Massive fire in Barabazar: সপ্তাহের শুরুর দিনই সকাল সকাল এল বড় দুঃসংবাদ। বড়বাজারের প্লাস্টিক কারখানায় বিধ্বংসী আগুনে পুড়ে ছাই সবকিছু (Massive fire in Barabazar)। দাহ্য পদার্থ থাকায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১৪টি ইঞ্জিন। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যান কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, দমকলমন্ত্রী সুজিত বসু ও উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়।
জানা গিয়েছে, সোমবার ভোররাতে বড়বাজারের নাখুদা মসজিদের কাছে একটি প্লাস্টিক গুদামে আগুন ধরে যায় (Massive fire in Barabazar)। এলাকায় হইচই পড়ে যায় এই নিয়ে। গোটা এলাকা ভোরে যায় সাদা কালো ধোঁয়ায়। গুদামে দাহ্য পদার্থ থাকায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। পাশের বহুতলেও আগুন ধরে যায় বলে খবর (Massive fire in Barabazar)।
সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে আসে দমকলের ১৪টি ইঞ্জিন। তবে এলাকাটি প্রচণ্ড ঘিঞ্জি হওয়ার কারণে আগুন নেভাতে বেশ বেগ পেতে হয় দমকল কর্মীদের (Massive fire in Barabazar)। গুদামের কাছে পৌঁছনোই যায়নি। হোসপাইপ দিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হয়। আপাতত আগুন নিয়ন্ত্রণে বলেই জানিয়েছেন দমকলমন্ত্রী সুজিত বসু। কী কারণে এমন আগুন লাগল, তা এখনও জানা যায়নি।
মন্ত্রী সুজিত বসু বলেন, “কীভাবে আগুন লেগেছে, খতিয়ে দেখা হচ্ছে। একটা গোডাউনে আগুন লেগেছে (Massive fire in Barabazar)। সেখান থেকে আশেপাশের দুটি বাড়ির নীচের তলে আগুন ছড়িয়ে পড়ে। যারা ওখানে বসবাস করেন, তাদের সুরক্ষিতভাবে বের করে আনা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে। আর যাতে আগুন না ছড়িয়ে পড়ে, তার চেষ্টা চলছে। কুলিং প্রক্রিয়া চলছে”।
অভিযোগ উঠেছে যে এই গুদাম নাকি বেআইনি। এই প্রসঙ্গে দমকলমন্ত্রী বলেন, “বড়বাজার অত্যন্ত ঘিঞ্জি এলাকা, সবাই জানেন। আমরা নিজেদের কাজ করছি। আমি সিনিয়র অফিসারদের ফোন করে দ্রুত এখানে আসতে বলি। আমাদের প্রাথমিক কাজ আগুন নেভানো। (Massive fire in Barabazar) তারপর তদন্ত হবে, ফরেন্সিক হবে। তখনই জানা যাবে এটা আইনি না বেআইনি”।
এদিন আগুন লাগার খবর পেয়ে (Massive fire in Barabazar) ঘটনাস্থলে যান উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়ও। কিন্তু সেখানে গেলেই তাঁকে ‘গো ব্যাক’ স্লোগান দেয় তৃণমূল কর্মীরা। এই নিয়ে বিজেপি ও তৃণমূল কর্মীদের মধ্যে শুরু হয় বচসা। পুলিশ পরিস্থিতি সামাল দেয় বটে কিন্তু এই ঘটনায় দমকল ও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপি প্রার্থী।





