তীব্র তাপপ্রবাহের মধ্যে মিলল স্বস্তির খবর! আর মাত্র কিছুদিনের অপেক্ষা, তারপরই তুমুল বৃষ্টিতে ভিজবে বঙ্গ, সুখবর দিল হাওয়া অফিস

Rain alert in Bengal: গা জ্বালানো গরমের জেরে হাঁসফাঁস করছে বঙ্গবাসী। শুধুমাত্র দক্ষিণবঙ্গই নয়, উত্তরবঙ্গেও ব্যাটিং চালাচ্ছে গরম। এমন সময় বঙ্গবাসী ওত পেতে বসে রয়েছে একটু বৃষ্টির আশায়। এবার সেই আশাতেই স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর। চলতি সপ্তাহের শেষের দিকেই তৈরি হচ্ছে বৃষ্টির অনুকূল পরিস্থিতি (Rain alert in Bengal)

গতকাল, রবিবারও দক্ষিণবঙ্গে ছিল শুষ্ক ও উষ্ণ বাতাস ও চড়া রোদ। এদিন পশ্চিম মেদিনীপুরের কলাইকুণ্ডা ছিল রাজ্যের উষ্ণতম স্থান। সেখানে তাপমাত্রা ছিল ৪৪.৬ ডিগ্রি সেলসিয়াস। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১.৩ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.৩ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ, সোমবারও কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। এদিন তাপপ্রবাহের লাল সতর্কতা জারি রয়েছে পুরুলিয়া, দুই মেদিনীপুর, বীরভূম, বাঁকুড়া, ও ঝাড়গ্রামে। ২রা মে পর্যন্ত গোটা দক্ষিণবঙ্গেই চলবে তাপপ্রবাহ। মে মাসের প্রথম সপ্তাহে তাপমাত্রা বাড়ার তেমন কোনও সম্ভাবনা নেই বলেই খবর (Rain alert in Bengal)

হাওয়া অফিস জানাচ্ছে, আগামী বৃহস্পতিবার থেকে তাপমাত্রা কিছুটা কমতে পারে। ৫ মে থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জানা গিয়েছে, বঙ্গোপসাগর থেকে বেশি পরিমাণে জলীয় বাষ্প ঢুকবে বাতাসে। জলীয় বাষ্প সক্রিয় হওয়ার জেরে তৈরি হওয়ার সম্ভাবনা শক্তিশালী বজ্রগর্ভ মেঘের (Rain alert in Bengal)। আগামী কয়েকদিন হিমালয় সংলগ্ন উত্তরবঙ্গের জেলাগুলিতে ঝড়বৃষ্টি হতে পারে বলে জানা গিয়েছে হাওয়া অফিস সূত্রে।

শুধুমাত্র দক্ষিণবঙ্গই নয়, উত্তরবঙ্গেও চলছে তাপপ্রবাহ। আগামীকাল, মঙ্গলবার পর্যন্ত মালদহ ও দুই দিনাজপুরে তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং ও কালিম্পংয়েও বাড়বে গরম। তবে জলপাইগুড়ি, দার্জিলিং ও কালিম্পংয়ে বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে বলে জানাল আবহাওয়া দফতর (Rain alert in Bengal)

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles