Dilip Ghosh slammed TMC leaders: আগেও বারবার দুর্নীতি নিয়ে সরব হয়েছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে গোটা তৃণমূল দলটাকেই ক্তাক্ষা শানিয়েছেন। এবার তাঁর হুঁশিয়ারি, দুর্নীতির সমস্ত টাকা সুদে-আসলে উসুল করা হবে তৃণমূল নেতাদের থেকে। আর টাকা ফেরত না দিলে গ্রামছাড়া করা হবে বলেও হুঁশিয়ারি শানালেন বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ (Dilip Ghosh slammed TMC leaders)।
প্রসঙ্গত, শিক্ষক নিয়োগ দুর্নীতিতে কলকাতা হাইকোর্টের রায়ের ফলে চাকরি বাতিল হয়েছে ২৫,৭৫৩ জনের। ২০১৬ সালের এসএসসির গোটা প্যানেল বাতিল করা হয়েছে। এই ঘটনায় তৃণমূলকে তোপ দেগেছে বিজেপি-সহ বাকি বিরোধী দলগুলিও। টাকা নিয়ে অযোগ্যদের চাকরি দিয়েছে তৃণমূল, এমনটাই দাবী তাদের। এই নিয়ে এবার হুঁশিয়ারি শানালেন দিলীপ ঘোষ (Dilip Ghosh slammed TMC leaders)।
গতকাল, রবিবার ভাতারে ভোট প্রচারে গিয়েছিলেন দিলীপ ঘোষ। নানান এলাকায় জনসংযোগ সেরে এদিন রায়রামচন্দ্রপুর গ্রামে চা চক্রে যোগ দেন তিনি। সেখান থেকেই তৃণমূল নেতাদের উদ্দেশে তিনি বলেন, “অনেকের কাছ থেকেই তৃণমূলের নেতারা টাকা নিয়েছে। কারা কত টাকা নিয়েছে তার তালিকা আমাকে দেবেন। ভোটের পর আমি এসে ওই নেতার কাছে টাকা আদায় করে আপনাদের হাতে ফেরত দেব। সব টাকা আদায় করব। গলায় গামছা দিয়ে চৌরাস্তার মোড়ে দাঁড় করাব। প্রধান, এমএলএ যেই হোক প্রয়োজন হলে জমি বিক্রি করে ওদের টাকা ফেরত দিতে হবে” (Dilip Ghosh slammed TMC leaders)।
বিজেপি প্রার্থীর কথায়, গরীব মানুষের ঘরের টাকা, শৌচালয়ের টাকা যারা চুরি করেছে, তাদের থেকে টাকা উসুল করা হবে (Dilip Ghosh slammed TMC leaders)। তিনি বলেন, “৪ তারিখের পর হিসাব হবে। যারা এখন চমকাচ্ছে, ভয় দেখাচ্ছে তাদের দেখে নেওয়া হবে। কোনও মিলিটারি লাগবে না। আমি আছি আর আমার কর্মীরা আছে। যারা টাকা খেয়েছে, সব উসুল হবে। হয় টাকা ফেরত দিতে হবে। না হলে জেলে যেতে হবে”।
এদিন তাঁর প্রতিপক্ষ প্রার্থী তৃণমূলের কীর্তি আজাদকেও কটাক্ষ করেন দিলীপ ঘোষ (Dilip Ghosh slammed TMC leaders)। বলেন, “আপনাদের গ্রামে তৃণমূলের প্রার্থী একবারও এসেছেন? আসবেন না। রোদে মুখ পুড়ে কালো হয়ে যাবে। ভোটে হেরে যাবে। সেজন্য বিহার চলে গিয়েছে”।
তাঁর এহেন মন্তব্যের (Dilip Ghosh slammed TMC leaders) প্রেক্ষিতে তৃণমূল মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেছনে, “উনি নিজেই ৪ তারিখের পর থাকবেন না। তাই ফাঁকা আওয়াজ দিচ্ছেন”। তৃণমূল নেতার কথায়, ফালতু কথা বলে বাজার গরম করার চেষ্টা করছেন দিলীপ ঘোষ।





