সেন্ট্রাল মেট্রোর সামনে ঝাঁপ, অফিস টাইমে চরম ভোগান্তি যাত্রীদের

শনিবার সকালে ফের মেট্রো লাইনে চাঞ্চল্যকর ঘটনা! সেন্ট্রাল স্টেশনে দক্ষিণেশ্বরগামী মেট্রোর সামনে এক মধ্যবয়সি ব্যক্তি ঝাঁপ দেন। ঘটনাটি ঘটে ঠিক বেলা ১১টা ৫৫ মিনিটে, যখন মেট্রোতে ভিড় তুঙ্গে। মুহূর্তেই থমকে যায় পরিষেবা, আপ-ডাউন—দু’দিকেই বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল।

মেট্রো রেল সূত্রে জানা গেছে, ঘটনার পর তড়িঘড়ি ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। তবে তার আগেই থমকে যায় লাইনের দিকনির্দেশ। যাত্রীরা পড়েন চরম সমস্যায়। দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক এবং ময়দান থেকে কবি সুভাষ পর্যন্ত কিছু সময় চললেও, মাঝখানে বন্ধ থাকে পরিষেবা। প্রায় ঘণ্টাখানেক পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

এই ধরনের ঘটনা নতুন নয়। মাত্র কয়েকদিন আগেই, ৩০ জুন, এমনই এক ঘটনা ঘটে। সেদিনও একজন ব্যক্তি ভিড়ের মাঝে হঠাৎ ঝাঁপ দেন লাইনের ওপর। মেট্রো কর্তৃপক্ষ অনেক চেষ্টা করে তাঁকে উদ্ধার করেন। একইসঙ্গে, সেদিন আবার লাইনের ওপর জমে যায় জল, যার কারণে সকাল ৯টা থেকে বন্ধ হয়ে যায় পরিষেবা।

আরও পড়ুনঃ IIM Joka : কাউন্সেলিংয়ের অজুহাতে হোস্টেলে ডেকে ছাত্রীকে বেহুঁশ করে শারীরিক নি*গ্রহ, আইআইএম জোকার বয়েজ হোস্টেল থেকে গ্রেফতার ছাত্র!

এই ধরনের ঘটনার জেরে দিনের শুরুতেই যাত্রীদের মুখে ক্লান্তি, বিরক্তি আর অসহায়তা। অফিসে পৌঁছনো দুঃস্বপ্ন হয়ে দাঁড়ায় অনেকের জন্য। বারবার এমন ঘটনা ঘটায় অনেকেই প্রশ্ন তুলছেন—মেট্রোয় নিরাপত্তা কি আদৌ যথেষ্ট? কবে মিলবে স্বস্তির যাতায়াত?

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

RELATED Articles