Narendra Modi : বিশ্বে প্রথম রাষ্ট্রপ্রধান হিসেবে ইথিওপিয়ার ‘দ্য গ্রেট অনার নিশান’ পেলেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি!

ভারত ও ইথিওপিয়ার সম্পর্কের বন্ধুত্ব দীর্ঘদিনের। দুই দেশের ইতিহাস, সংস্কৃতি ও শিক্ষা ক্ষেত্রে নানা সহযোগিতা রয়েছে। সম্প্রতি এই সম্পর্ক আরও একটি উল্লেখযোগ্য মাইলফলক তৈরি করল। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইথিওপিয়ার সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান ‘দ্য গ্রেট অনার নিশান অব ইথিওপিয়া’ (The Great Honour Nishan of Ethiopia) পান।

এই সম্মান প্রদান অনুষ্ঠানে ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ আলি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মোদী ধীরে ধীরে এই সম্মানের গুরুত্ব তুলে ধরেন। তিনি জানান, এই পুরস্কার শুধুই ব্যক্তিগত স্বীকৃতি নয়, বরং দুই দেশের বন্ধুত্ব ও সহযোগিতার প্রতীক। ভারতের সঙ্গে ইথিওপিয়ার সম্পর্ককে আরও দৃঢ় করার ক্ষেত্রে তার ভূমিকা ও বিশ্বনেতা হিসেবে তার নেতৃত্বকে স্বীকৃতি জানানো হয়েছে।

ভারতের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী মোদী হলেন বিশ্বের প্রথম রাষ্ট্রপ্রধান, যিনি এই সর্বোচ্চ ইথিওপিয়ান সম্মান পেলেন। সম্মান গ্রহণের পর মোদী সামাজিক মাধ্যমে লিখেছেন, “‘দ্য গ্রেট অনার নিশান অব ইথিওপিয়া’ সম্মান পেয়ে আমি গর্বিত। এই পুরস্কার আমি ভারতের ১৪০ কোটি মানুষকে উৎসর্গ করছি।” তিনি বলেন, প্রাচীন সভ্যতার দেশ ইথিওপিয়া থেকে এই স্বীকৃতি পাওয়া তার কাছে অত্যন্ত গর্বের।

মোদি অনুষ্ঠানে ইথিওপিয়ার সাধারণ মানুষ ও প্রধানমন্ত্রী আবি আহমেদকে আন্তরিক কৃতজ্ঞতা জানান। তিনি দেশ একত্রিত করার, উন্নয়নের লক্ষ্য সামনে রেখে সকলকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়ার জন্য আবি আহমেদের নেতৃত্বের প্রশংসা করেন। এছাড়া ভারতীয় শিক্ষকদের ইথিওপিয়ার শিক্ষাক্ষেত্রে দীর্ঘদিনের অবদানও তিনি স্মরণ করেন। এই সহযোগিতা দুই দেশের সম্পর্ককে আরও গভীর করেছে।

আরও পড়ুনঃ West Bengal SIR : ভোটার তালিকা সংশোধনে বড় ধাক্কা! কোন বিধানসভা কেন্দ্রে সবচেয়ে বেশি নাম বাদ পড়ল?

প্রধানমন্ত্রী স্পষ্ট করে বলেন, এই সম্মান তিনি শুধু নিজের জন্য নয়, বরং সেই সকল ভারতীয় ও ইথিওপিয়ান নাগরিকের উদ্দেশে উৎসর্গ করছেন, যারা দুই দেশের বন্ধুত্ব গড়ে তুলতে বহু বছর কাজ করেছেন। বিদেশ মন্ত্রকের বিবৃতিতেও বলা হয়েছে, এই সম্মান ভারত-ইথিওপিয়ার সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে এবং গ্লোবাল সাউথের দেশগুলোর মধ্যে সহযোগিতা আরও দৃঢ় করবে।

Khabor24x7 NewsDesk

আরও পড়ুন

RELATED Articles