সমীক্ষার রায় লকডাউনের পক্ষে, করোনা মোকাবিলায় আরও ১ মাস সম্পূর্ণ লকডাউন চায় কলকাতা

‘লোকাল সার্কলস’ নামে এক সমীক্ষায় দেখা গেল কলকাতাবাসী আরও এক মাস লকডাউন চান। কলকাতা শহরের প্রায় ২,৫০০ মানুষের মধ্যে এই সমীক্ষা চালানো হয়েছিল। দেশে হু হু করে বেড়েই চলেছে সংক্রমন। আর এই পরিস্হিতিতে দাঁড়িয়ে করোনা প্রভাবিত শহরগুলিতে লকডাউনের মেয়াদ বৃদ্ধির প্রয়োজন কিনা তা নিয়ে সমীক্ষা চালায় লোকাল সার্কল। এই সংস্থার পরামর্শদাতাদের মধ্যে রয়েছেন নাজির গদরেজ, আনন্দ মহিন্দ্রা, আরসি ভার্গভ প্রমুখ।

সমীক্ষায় মোট কলকাতার ২,৬৪৪ জন ব্যক্তির মতামত সংগ্রহ করা হয়। তার মধ্যে ৫২ শতাংশই বলেছেন, করোনা রুখতে আরও ১ মাস সম্পূর্ণ লকডাউনের প্রয়োজন।

দিল্লিতে প্রায় ৬,০০০ মানুষের মধ্যে এই সমীক্ষা চালানো হয়েছে। তাতে ৭৯ শতাংশ মানুষ আরও ১ মাস সম্পূর্ণ লকডাউনের পক্ষে রায় দিয়েছেন। এরপর মুম্বইয়েও ৬৪ শতাংশ মানুষ লকডাউনের পক্ষে রায় দিয়েছে। চেন্নাইতেও ৬১ শতাংশ বাসিন্দা সম্পূর্ণ লকডাউন চেয়েছেন।

আরও অন্যান্য খবর