ওরাও গড়বে ভবিষ্যৎ! সমস্ত বাধা উপেক্ষা করে যৌ’ন’প’ল্লিতে স্কুল খুললেন যৌ’ন’ক’র্মীর সন্তানরা

কলকাতার নিষিদ্ধ পল্লিতে যাতায়াত রয়েছে শহরের ‘বাবু’দের। যৌ’ন’প’ল্লির কারণেই হয়ত শহর এখনও কিছুটা হলেও সুরক্ষিত রয়েছে। কিন্তু সমস্ত রকমের সুখ, আনন্দ থেকে বঞ্চিত থেকে যান তারাই। যৌ’ন’ক’র্মীর তকমা গায়ে থাকায় সমাজের সমস্ত ভালো কিছু থেকেই তারা ব্রাত্য। কম বিড়ম্বনায় পড়তে হয় না তাদের সন্তানদেরও। এবার যৌ’ন’ক’র্মী’দের সন্তানের কথা ভেবেই কালীঘাটের যৌ’ন’প’ল্লিতে তৈরি হল এক অভিনব স্কুল যেখানে পড়াশোনা করবে যৌ’ন’ক’র্মীদের ছেলেমেয়েরা।   

কী রয়েছে এই স্কুলে?

‘আমরা পদাতিক’ নামের এক স্বেচ্ছাসেবী সংগঠন এই স্কুলের ব্যবস্থা করেছে। এই প্রতিষ্ঠানের নাম ‘ব্রেক দ্য বেরিয়ার’। সমাজের পিছিয়ে পড়া মানুষদের জন্যই কাজ করবে এই প্রতিষ্ঠান। নিজেদের  মায়েদের পেশাকে সম্মান জানিয়েই এই স্কুলে পড়াবেন যৌ’ন’ক’র্মীর সন্তানরাই। আর এই স্কুলে পড়াশোনা করবে যৌ’ন’ক’র্মী’দের ছেলেমেয়েরা।

ওরাও গড়বে ভবিষ্যৎ! সমস্ত বাধা উপেক্ষা করে যৌ’ন’প’ল্লিতে স্কুল খুললেন যৌ’ন’ক’র্মীর সন্তানরা

শুধুমাত্র পড়াশোনাই নয়, এছাড়াও এই স্কুলে শেখানো হবে গান, নাচ, আঁকা, সবই। কলকাতার কালীঘাট বাজারের কাছের যৌ’ন’প’ল্লিতে তৈরি হয়েছে এই অভিনব স্কুল। ভবিষ্যত গড়ার কারিগর হিসেবে এই স্কুলে থাকবেন যৌ’ন’ক’র্মীদের সন্তানরা যা আগামীতে নতুন পথ দেখাবে।  

এই প্রসঙ্গে ‘আমরা পদাতিক’ সংগঠনের সভাপতি রতন দলুই বলেন, “আমরা বহু বছর ধরে যৌনকর্মীদের পেশাকে সম্মান জানিয়ে কাজ করছি। মূলত, যারা কাজ করি প্রায় প্রত্যেকেই যৌনকর্মীদের সন্তান। এক্ষেত্রেও অন্যথা হয়নি। এটিকে স্কুলই বলতে পারেন।  যেখানে স্কুলছুট অথবা স্কুলে পড়তে পারে না এমন সকলেরই পড়ার ব্যবস্থা হয়েছে। মায়ের কাজের সময় অর্থাৎ সন্ধ্যা থেকে নানা বিষয়ে শিক্ষা পাবে পড়ুয়ারা”।

ওরাও গড়বে ভবিষ্যৎ! সমস্ত বাধা উপেক্ষা করে যৌ’ন’প’ল্লিতে স্কুল খুললেন যৌ’ন’ক’র্মীর সন্তানরা

এই স্কুলে ইতিমধ্যেই ভর্তি হয়েছে ৫০ জন পড়ুয়া। এরা সকলেই যৌ’ন’প’ল্লির বাসিন্দা। প্রতিদিন সন্ধ্যেবেলা স্কুলে পড়াশোনা করতে আসছে এরা। এক পড়ুয়া জানায়, “আমি স্কুলে যেতে পারিনি, সবাই বাজে কথা বলে স্কুলে গেলে। এখানে আসছি। ভালো লাগছে”। তারই সুরে একই কথা জানাল বাকি পড়ুয়ারাও।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles