জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, আগামী ১৮ জানুয়ারি ধনুরাশিতে যাবে শুক্র গ্রহ। শুক্রের উপস্থিতির সঙ্গে সঙ্গেই মিলিত হতে চলেছে বুধ। এর ফলে লক্ষ্মী-নারায়ণ যোগ তৈরি হচ্ছে। এছাড়াও, বছরের প্রথম মাসে মেষ রাশিতে থাকা বৃহস্পতি শুক্রের নবম ঘরে অবস্থান করবে। এর ফলে রাশির জাতক-জাতিকাদের আত্মবিশ্বাস ও সাফল্য থাকবে তুঙ্গে।
এই শুভ রাজযোগের কারণে নতুন বছরের প্রথম মাসেই কয়েকটি রাশির জাতক-জাতিকাদের ভাগ্যের চাবিকাঠি খুলবে। আসবে প্রচুর অর্থ, ধন-সম্পত্তি। লক্ষ্মী-নারায়ণের আশীর্বাদে সংসারে বজায় থাকবে সুখ-শান্তি, সম্পদ বৃদ্ধি।
সেই রাশিগুলি কী কী, দেখে নেওয়া যাক-
কুম্ভ রাশি
এই শুভ যোগ ও বৃহস্পতির রাশি বদলের কারণে এই রাশির জাতক-জাতিকাদের পেশাগত জীবনে প্রচুর সাফল্য আসবে। হঠাৎ করে পাওনা টাকা পেয়ে বেজায় খুশি হবেন এরা। আইনি বিষয়ে সাফল্য লাভ করবেন। এই রাশির জাতক-জাতিকারা কর্মজীবনেও উচ্চাকাঙ্ক্ষা পূরণ হবে।
মেষ রাশি
এই সময় এই রাশির জাতক-জাতিকাদের কর্মজীবনে হঠাৎ করে কিছু বড় সাফল্য আসতে পারে। এই সময়ে পেশাগত জীবনে যাই সিদ্ধান্ত নিন না কেন, ভাগ্য পাশে থাকবে এই রাশির জাতক-জাতিকাদের। অর্থ প্রবাহের নতুন পথ খুলে যাবে এই সময়। কঠোর পরিশ্রম ও সততার সঙ্গে করা প্রতিটি কাজে মিলবে সাফল্য। উপার্জন বৃদ্ধি পাবে এই রাশির জাতক-জাতিকাদের এই সময়। প্রেমের জীবনেও সুখ আসবে এই সময়।
সিংহ রাশি
এই সময় এই রাশির জাতক-জাতিকাদের চাকুরি বা ব্যবসায় থাকুন না কেন, হঠাৎ অর্থ পাবেন এরা। কাজের জন্য বস এই রাশির জাতক-জাতিকাদের কাজের প্রশংসা করবেন। কর্মজীবনের দিক থেকে এই সময়টি শুভ ফল দেবে এদের। একটি নতুন চাকরির প্রস্তাবও আসতে এই রাশির জাতক-জাতিকাদের জন্য। ব্যক্তিগত জীবনে, সম্পর্কগুলি আগের থেকে আরও রোমান্টিক হবে। আর্থিক শক্তি পাবেন।
কন্যা রাশি
এই সময় এই রাশির জাতক-জাতিকাদের কর্মজীবনে দারুণ উন্নতি হবে। কাঙ্ক্ষিত অবস্থান অর্জন করবেন এরা। আয় বাড়বে ও অর্থনৈতিক অবস্থা আগের চেয়ে ভালো হবে। ব্যক্তিগত জীবনে ঘনিষ্ঠতা বৃদ্ধি পাবে। এই সময় এই রাশির জাতক-জাতিকাদের সঙ্গীর সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হবে। এই রাশির জাতক-জাতিকারা যারা পড়াশোনা শেষ করে চাকরি খুঁজছেন, তাদের জন্য এই রাশি বদলে অনুকূল ফলাফল পাবেন।





