প্রকাশ্য জনবহুল রাস্তায় দুই তরুণীর শ্লীলতাহানি, অভিযুক্তকে বেধড়ক মার ক্ষিপ্ত জনতার, গ্রেফতার

জনবহুল রাস্তাতেই হেঁটে যাওয়ার সময় দুই তরুণীকে উদ্দেশ্য করে নানান আপত্তিকর ইঙ্গিত, মন্তব্য করতে থাকে এক ব্যক্তি। এমনকি গায়ে হাত দেওয়ারও চেষ্টা করা হয়। অভিযুক্তকে বেধড়ক মারধরের পর তুলে দেওয়া হয় পুলিশের হাতে।

ঘটনাটি ঘটেছে দমদমের অমরপল্লিতে। জানা গিয়েছে, গতকাল, রবিবার সন্ধ্যেয় অমরপল্লি এলাকা দিয়ে হেঁটে যাচ্ছিলেন বছর ২৫-এর দুই তরুণী। সেই সময় তাদের উত্ত্যক্ত করতে থাকে এক ব্যক্তি। তাদের উদ্দেশ্যে নানান কটূক্তি করা হয়। একটা পর্যায় তরুণীদের গায়ে হাত দেওয়ারও চেষ্টা করে ওই ব্যক্তি।

এরপরই চিৎকার শুরু করে তরুণীরা। চিৎকার শুনেই মুহূর্তে ছুটে আসেন স্থানীয়রা। অভিযুক্তকে ধরে চলে গণপিটুনি। বেধড়ক মারধরের পর খবর দেওয়া হয় দমদম থানায়।

আরও পড়ুন- ‘তোমার সঙ্গে সঙ্গম করতে চাই’ তরুণীকে কুপ্রস্তাব তৃণমূল নেতার, অভিযোগ দায়ের পুলিশে

খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। গ্রেফতার করা হয় ওই অভিযুক্তকে। এদিনের এই ঘটনায় বেশ আতঙ্ক ছড়িয়েছে ওই এলাকায়। এই ঘটনায় মহিলাদের নিরাপত্তা নিয়েও উঠেছে বিস্তর প্রশ্ন।

স্বাভাবিকভাবেই এই ঘটনায় বেশ আতঙ্কিত হয়ে পড়েছেন নিগৃহীতরা। দমদমের মতো জনবহুল এলাকায় এমন ঘটনা যদি ঘটে থাকে, তাহলে সত্যিই মহিলাদের নিরাপত্তা নিয়ে ভাঁজ পড়া উচিত প্রশাসনের কপালে। পুলিশের তরফে জানানো হয় যে শ্লীলতাহানির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় চলছে তদন্ত।

RELATED Articles