গোলেমালে গোল! ভবানীপুরের ভোটার তালিকায় নাম উঠল প্রশান্ত কিশোরের! মমতার জন্য বাড়ল একটা ভোট, কিন্তু এহেন অসাধ্য সাধন হল কীভাবে?

কতই রঙ্গ দেখি এই বঙ্গে! বিশেষ করে কোনো নির্বাচনের সময় বাংলার রাজনৈতিক মহলে যে ড্রামা দেখা যায় তা বোধহয় কোন সিনেমাতেও দেখা যায় না। হয়তো এই রাজনৈতিক নেতা আজকেই ফুলে আছেন কালকে সকালে উঠেই জানা যাবে তিনি অন্য ফুলে চলে গিয়েছেন। ভোটের মুখে দলবদল লেগেই রয়েছে।

কিন্তু এবার যে ঘটনা ঘটলো তা এককথায় অবিশ্বাস্য। তৃণমূলের প্রধান পলিটিক্যাল অ্যাডভাইজার ছিলেন প্রশান্ত কিশোর। প্রশান্ত কিশোরের হাত ধরেই তৃণমূল পার করেছে ভোট বৈতরণী, এরকমটাই দাবি বিশেষজ্ঞদের। আর এবার এই প্রশান্ত কিশোরই পশ্চিমবঙ্গের পাকাপাকি বাসিন্দা হয়ে গেলেন!তাও যে সে এলাকার নয়, খোদ ভবানীপুরের যেখানে আর কয়েকদিন পরেই হাইভোল্টেজ উপনির্বাচন।

তাই আর দিন কয়েক পরে যে নির্বাচন হবে সেখানে ভোট দিতে দেখা যেতে পারে তৃণমূলের অন্যতম মুখ্য ভোটকুশলীকে। তার ভোটকেন্দ্র হতে চলেছে ২২২ নম্বর সেন্ট হেলেন স্কুল।

আর গোটা ঘটনা নিয়ে মাঠে নেমে পড়েছে বিজেপি। গেরুয়া শিবিরের প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের নির্বাচনী এজেন্ট সজল ঘোষ সোশ্যাল মিডিয়ায় ওই ভোটার তালিকার ছবি সহ একটি পোস্ট করে লিখেছেন, “আর বহিরাগত নয়। এ বার একদম ঘরের ছেলে।”

গোলেমালে গোল! ভবানীপুরের ভোটার তালিকায় নাম উঠল প্রশান্ত কিশোরের! মমতার জন্য বাড়ল একটা ভোট, কিন্তু এহেন অসাধ্য সাধন হল কীভাবে?

যদিও তৃণমূল থেকে এই বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে মনে করা হচ্ছে ভোটার তালিকায় নাম থাকায় প্রশান্ত কিশোরই আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় ভোট উপদেষ্টা প্রশান্ত কিশোর। যেভাবে রীতিমতো কলকাতায় পড়ে থেকেছিলেন পিকে সেখানে ভোটার তালিকায় তার নাম ওঠা এমন কিছু অস্বাভাবিক নয়। এখন উপনির্বাচনে তিনি ভোট দিতে আসেন কিনা সেটাই দেখার।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর