বাংলাদেশে দুর্গা প্রতিমা ভাঙার ঘটনার প্রতিবাদে সরব কলকাতা, গর্জে উঠল সন্তোষ মিত্র স্কোয়ার

চলছে উৎসবের মরশুম। তবে আজ সুর বিষাদের। আজ দশমী। তবে এই বিষাদের সুরের আগেই বাংলাদেশে অন্য বিষাদের সুর উঠেছিল। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় বয়ে গিয়েছে। বাংলাদেশের এই ঘটনা নিয়ে সরব হয়েছে কলকাতাও। চুপ থাকল না সন্তোষ মিত্র স্কোয়ারও।

আসলে বাংলাদেশের কুমিল্লা জেলার নানুয়া দীঘিতে একটি দুর্গামণ্ডপে হামলার খবর আসে। সেখানে অভিযোগ করা হয় যে দুর্গাপুজোয় নাকি কোরানের অপমান করা হয়েছে। এই বিষয়কে কেন্দ্র করে বড় ঝামেলার সৃষ্টি হয়। অন্যায়ভাবে মণ্ডপের ঠাকুর ভেঙে দেওয়া হয়।

এই ঘটনায় ‘বাংলাদেশ হিন্দু ঐক্য পরিষদ’ সংগঠনের তরফে কুমিল্লার সকল হিন্দুদের সতর্ক থাকার জন্য পরামর্শ দিয়েছিল। তাদের পরামর্শ দেওয়া হয়েছিল যাতে তারা মন্দিরে একসঙ্গে থাকে। এই বিষয়ে ‘বাংলাদেশ হিন্দু ঐক্য পরিষদ’-এর তরফে পুলিশের সঙ্গে যোগাযোগ করে হিন্দুদের সুরক্ষা প্রদান করতেও বলা হয়।

https://twitter.com/UnityCouncilBD/status/1448215985987600387?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1448215985987600387%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fbanglahunt.com%2Fkolkatas-santosh-mitra-square-roared-in-protest-at-the-attack-on-the-durga-idol-in-bangladesh%2F

এই ঘটনার প্রতিবাদে লেখিকা তসলিমা নাসরিন ট্যুইটারে অভিযোগ জানান, “কিছু হিন্দু বিদ্বেষী মানুষ এমনটা করেছেন। তাঁরা গোপনে বাংলাদেশের কুমিল্লার দুর্গা পুজা প্যান্ডেলে হনুমানের মূর্তির পায়ে কোরান রেখেছিল। হিন্দুদের উপর হামলা করার একটা অজুহাত খুঁজছিল তাঁরা। আশা করছি সরকার এর বিচার করবে এবং সংখ্যালঘু সম্প্রদায়কে রক্ষা করবে”।

এই ঘটনার প্রতিবাদে স্যোশাল মিডিয়ায় ‘কুমিল্লায় আক্রান্ত মা দুর্গা’ হ্যাশট্যাগে ভাইরাল হয়ে যায়। এই ঘটনার প্রতিবাদে গর্জে ওঠে কলকাতার অন্যতম বড় পুজো সন্তোষ মিত্র স্কোয়্যারও। এই ক্লাবের উদ্যোক্তারা সকলেই হাতে মোমবাতি নিয়ে প্রতিবাদে অংশ নেন। তাঁদের সামনের সারিতে থাকা শিশুদের হাতে ছিল প্ল্যাকার্ড। তার কোনওটাতে লেখা ‘বাংলাদেশি সংখ্যালঘুদের বাঁচাতে কেন্দ্র ও রাজ্যের হস্তক্ষেপ চাই’। আবার কোনওটাতে লেখা, ‘নিজ ধর্ম রক্ষা করা সাম্প্রদায়িক কি’?

RELATED Articles