কর্তব্যরত ট্রাফিক সার্জেন্টের কাজে বাধা দেওয়ায় তাকে ধাক্কা দেওয়া এবং গালিগালাজ করার অপবাধে একজন বাইক আরোহী ও তার সঙ্গী এক মহিলা কে টিটাগর থানার পুলিশ আটক করে। বুধবার দুপুর 01:15 নাগাদ বারাকপুর চিড়িয়া মোড়ে কর্তব্যরত ট্রাফিক সার্জেন্ট এএসআই কাঞ্চন বিশ্বাস এর কাছে রেডিও মেসেজ আসে একটি বাইক খুব দ্রুতগতিতে লাটবাগান মেনগেট সিগনাল ভাইলেট করে এগিয়ে যাচ্ছে। চিড়িয়া মোড়ে বাইক টিকে আটকাবার চেষ্টা করে কর্তব্যরত ট্রাফিক সার্জেন্ট। প্রথমে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও সার্জেন্ট তাকে ধরে ফেলে আর তখনই গাড়ি নিয়ে সার্জেন্টকে সজোরে ধাক্কা মারে ওই বাইক আরোহী এবং তার পোশাক ধরে টানাটানি করার পাশাপাশি গালিগালাজ ও করতে থাকে। খবর দেওয়া হয় থানায়। এরপরই খবর পেয়ে ঘটনাস্থলে আসে টিটাগর থানার পুলিশ, আটক করা হয় ওই বাইক চালক ও তার সঙ্গীকে তাদের মাথায় হেলমেটও ছিল না। খবর পেয়ে ব্যারাকপুর ট্রাফিক গার্ডের ওসি দেবাশীষ কুমার ঘটনাস্থলে আসেন এবং ঘটনার বিবরণ শুনে টিটাগর থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযুক্ত যুবকের নাম রাকেশ প্রামানিক। ব্যারাকপুর সদর বাজার এলাকার বাসিন্দা। অভিযুক্তের কাছে মেস্ট্রো 125 সিসির একটি স্কুটি ছিল। যার নাম্বার WB24AU6710.
কর্তব্যরত ট্রাফিক সার্জেন্টকে ধাক্কা দেওয়া ও গালিগালাজ করায় আটক স্কুটি চালক ও আরোহী
RELATED Articles





