কোরোনার ভয়ে যেখানে ধীরে ধীরে গ্রাস করছে আমাদের দেশকে , রোজ রোজ আক্রান্তের সংখ্যা বাড়ছে সেখানে কলকাতার বুকেই দেখা দিল দ্বিতীয় কেস।
কলকাতায় দ্বিতীয় করোনা আক্রান্তের খোঁজ পাওয়া গেল বালিগঞ্জ এলাকায়। এই তরুণ বাসিন্দা ১৩ তারিখ লন্ডন থেকে ফিরেছেন। ইনিও প্রথমজনের মতো ভর্তি বেলেঘাটা আইডি হাসপাতালে। নাইসেড সূত্রে তার রিপোর্ট পজিটিভ থাকার খবর পাওয়া গেছে।
এই তরুণ কলকাতায় ফেরার পর তাঁকে হোম কোয়ারান্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়। তাঁর কাশি ও হালকা জ্বর হলে তাঁকে বেলেঘাটা আইডি-তে ভর্তি করা হয়। এরপর কোনও ঝুঁকি না নিয়ে তাঁকে পাঠানো হয় আইসোলেশন ওয়ার্ডে। তাঁর সঙ্গে ছিলেন তাঁর ২ বন্ধু, একজন পঞ্জাবের ও অন্যজন ছত্তিশগড়ের বাসিন্দা। তাদেরও কোরোনা পজিটিভ রেজাল্ট আসে। খুব কম দিনের ব্যবধানে কলকাতাতেই ২জন করোনা আক্রান্তের খোঁজ মিলল। স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে দ্বিতীয় আক্রান্তের পরিবারের সদস্যদেরও কোয়ারান্টাইনে রাখা হবে এবং সরকারের সব নির্দেশিকা মতো কাজ করা হবে।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার