কলকাতায় নতুন আরটিপিসিআর ল্যাব গঠন করল এস আর এল ডায়াগনস্টিক্স, অগ্রগতি হবে কোভিড পরীক্ষার

বর্তমানে গোটা ভারতে করোনা পরিস্থিতি রীতিমতো ভয়াবহ আকার নিচ্ছে। বহুদিন আগেই জানা গিয়েছিল যে ভারতে গোষ্ঠী সংক্রমণ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। তাই টেস্টের সংখ্যা বাড়াতেই হবে। সরকারি পরীক্ষা কেন্দ্রের পাশাপাশি তাই বেসরকারি ডায়াগনস্টিক ল্যাবগুলিকেও পরীক্ষার অনুমতি দেওয়া হয়। এই ডায়াগনস্টিক ল্যাব এর মধ্যে অন্যতম অগ্রগণ্য ল্যাব হল এস আর এল ডায়াগনস্টিক্স। এবার কোভিড পরীক্ষার যাতে অগ্রগতি হয় তার জন্য আরটিপিসিআর ল্যাব গঠন করল এই ডায়াগনস্টিক সেন্টার।

কলকাতা আর দেওঘরে ল্যাব খোলা হয়েছে। কলকাতায় কোভিড পরীক্ষার ল্যাবটি সল্টলেকে খোলা হয়েছে। এছাড়াও এসআরএল ভবানীপুর আর কাঁকুড়গাছিতে দুটি এক্সক্লুসিভ কোভিড কালেকশন সেন্টার তৈরি করেছে। কলকাতায় হোম কালেকশনের সুবিধা দেওয়া হচ্ছে। এছাড়াও এই ল্যাব দেওঘর ও কলকাতার ল্যাবের জন্য ন্যাশনাল অ্যাক্রেডিটেশন বোর্ড ফর টেস্টিং অ্যান্ড ক্যালিব্রেশন ল্যাবরেটরিজ এর অনুমোদন পেয়েছে।

শ্রী আনন্দ কে, সংস্থার চিফ এক্সিকিউটিভ অফিসার শ্রী আনন্দ কে বলেন, “যে কোন রোগের বিরুদ্ধে লড়াইয়ে প্রথম পদক্ষেপ হল ডায়াগনস্টিক টেস্টিং। আর কোভিড-১৯ এর ক্ষেত্রে, যেহেতু রোগটার কোন নির্দিষ্ট চিকিৎসা নেই, সেহেতু বেশি করে পরীক্ষা করা আরো বেশি গুরুত্বপূর্ণ। আমরা দেশের সবচেয়ে বড় ডায়াগনস্টিক চেনগুলোর একটা। এতদিন কলকাতায় আমরা জেনএক্সপার্ট সিবিন্যাটের মাধ্যমে কোভিড টেস্টিং করছিলাম। এখন সল্টলেক ল্যাবের আর টি-পি সি আর ব্যবস্থায় কলকাতার আরো বেশি বাসিন্দাকে এই অভূতপূর্ব পরিষেবা দিতে পারব।”

পরীক্ষার ফলাফল ২৪ ঘন্টার মধ্যেই পাওয়া যাবে এবং মূল্য নেওয়া হবে রাজ্য সরকার নির্ধারিত রেটেই। করোনা নির্ণয়ের জন্য দুই প্রকার টেস্ট করা হচ্ছে। র্যাপিড অ্যান্টিজেন টেস্ট হল কোভিড-১৯ নির্ণয় করার জন্য ন্যাসোফ্যারিঙ্গিয়াল সোয়াব টেস্ট, আর কোভিড-১৯ এর অ্যান্টিবডি টেস্ট হল প্রাথমিকভাবে একটি রক্ত পরীক্ষা যা সিরো-সার্ভেল্যান্সে কাজে লাগানো হয়। এই দুই প্রকার পরীক্ষার সুবিধায় এই ডায়াগনস্টিক এর নতুন সেন্টারে মিলবে।১৮০০২২২০০০ এবং ০৩৩-৪৪১২১২১২ এ ফোন করে মানুষ সহজেই নিজের বুকিং করে নিতে পারবেন।

RELATED Articles

Leave a Comment