Suvendu Adhikari : ‘প্রতি রোহিঙ্গা ৫০০ টাকায় ধরা পড়বে!’— শুভেন্দুর বিস্ফোরক দাবি, তৃণমূলকে নিশানা করে উত্তাল রাজ্য রাজনীতি!

রাজ্যের রাজনৈতিক অঙ্গন ফের সরগরম বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্যে। শনিবার সকালে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী ও তৃণমূল সরকারের বিরুদ্ধে একের পর এক অভিযোগ আনেন তিনি। রাজ্যের শরণার্থী নীতি, প্রশাসনিক কাজকর্ম ও শাসক দলের দ্বিচারিতা নিয়েই তাঁর বক্তব্য ছিল কেন্দ্রবিন্দুতে। তবে সবচেয়ে বেশি চর্চা শুরু হয়েছে তাঁর রোহিঙ্গা প্রসঙ্গের মন্তব্য ঘিরে, যেখানে তিনি তৃণমূলের ভূমিকা নিয়ে তীব্র কটাক্ষ করেন।

শুভেন্দুর দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কখনও কলকাতায় এক কথা বলেন, আবার বিমানবন্দরে গিয়ে সম্পূর্ণ ভিন্ন বার্তা দেন। “এই দ্বিচারিতা মানুষ দেখছে, বুঝছে। ২০১৯ সালে সিএএ বিরোধিতার সময়ও রাজ্যে আগুন জ্বালিয়েছিলেন মুখ্যমন্ত্রী,”— অভিযোগ শুভেন্দুর। তাঁর মতে, তৃণমূল সরকার এখন বিভ্রান্তি ছড়িয়ে মানুষকে ভুল পথে চালিত করছে।

এই বৈঠকে শুভেন্দু বিশেষভাবে সিএসআর এবং SIR প্রসঙ্গও তোলেন। তিনি জানান, এই প্রকল্পের মাধ্যমে কীভাবে সরকারের নীতিগুলি রাজনৈতিক স্বার্থে ব্যবহার হচ্ছে, তা জনগণের সামনে স্পষ্ট হচ্ছে। শুভেন্দুর দাবি, রাজ্য সরকার শুধু প্রশাসনিক নয়, সমাজসেবার ক্ষেত্রেও দলীয় প্রভাব খাটাচ্ছে।

শুভেন্দু জানান, বিজেপি হিন্দু শরণার্থীদের পাশে থাকবে এবং তাঁদের সুরক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। তিনি বলেন, “কেন্দ্রীয় সরকারের নোটিফিকেশন অনুযায়ী হিন্দু শরণার্থীরা এখন নিরাপদে থাকার অধিকার পাচ্ছেন। আমরা একটি জনস্বার্থ মামলা করেছি, যেখানে জানতে চাওয়া হয়েছে— ৩১ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত কতজন হিন্দু শরণার্থী জেলে রয়েছেন। তাঁদের মুক্ত করার জন্য আমরা লড়ব।”

এদিন শুভেন্দু অধিকারীর বক্তব্যের সবচেয়ে আলোচিত অংশ ছিল রোহিঙ্গা ইস্যু। তাঁর মন্তব্য, “বাংলাদেশি রোহিঙ্গা খুঁজতে আলাদা করে খাটতে হবে না। প্রতি রোহিঙ্গা পিছু ৫০০ টাকা দিলেই তৃণমূলের লোকজনই ধরে দেবে।” এই বক্তব্য মুহূর্তেই রাজনৈতিক মহলে তোলপাড় ফেলে দেয়। শাসক দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে ইঙ্গিত করে শুভেন্দুর এই মন্তব্যে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।

আরও পড়ুনঃ SIR : ‘SIR নিয়ে মানুষকে তাতাচ্ছে তৃণমূল!’ মুখ্যমন্ত্রী মমতার দ্বিচারিতার অভিযোগে বিস্ফোরক শুভেন্দু অধিকারী!

শুভেন্দুর এই বক্তব্যকে কেন্দ্র করে ইতিমধ্যেই তৃণমূল শিবিরে ক্ষোভ ছড়িয়েছে। দলের একাধিক নেতা পাল্টা মন্তব্য করেছেন যে, বিরোধী দলনেতা শুধুমাত্র বিভাজনের রাজনীতি করতে চাইছেন। তবে শুভেন্দুর সমর্থকদের মতে, তিনি শুধু বাস্তবটা তুলে ধরেছেন। এখন দেখার, এই রোহিঙ্গা মন্তব্য কতদূর গড়ায় রাজ্যের রাজনীতিতে।

Khabor24x7 NewsDesk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর