দেহ রাখার জায়গা নেই, মেডিকেলের মর্গে বসছে ডিপ ফ্রিজ , মৃতদেহ ‘ম্যানেজমেন্ট’-এ নিয়োগ অ্যাসিস্ট্যান্ট সুপার

মর্গে জায়গা হচ্ছে না মৃতদেহর, তাই হাসপাতালে বসছে ডিপ ফ্রিজ, মৃতদেহ ‘ম্যানেজমেন্ট’ এর জন্য নিয়োগ করা হয়েছে অ্যাসিস্ট্যান্ট সুপার! খোদ কলকাতা মেডিক্যাল কলেজেই ঘটেছে এই ঘটনা।

মৃতদেহ রাখার জায়গা নেই আর কলকাতা  মেডিকেল কলেজের মর্গে। প্রায় সমস্ত বেসরকারি হাসপাতালই মেডিকেলে রোগী রেফার করছে। যার দরুণ কোভিড অথবা  অন্যান্য রোগে আক্রান্ত মৃতদেহের সংখ্যা আচমকা অনেকটাই বেড়ে গিয়েছে। তাই পরিস্থিতি সামলাতে মৃতদেহ ‘ম্যানেজমেন্ট’-এর দায়িত্বে নিয়ে আসা হয়েছে এক অ্যাসিস্টেন্ট সুপারকে।

সূত্রের খবর, গত ৪৮ ঘণ্টায় ১৬ জনের মৃত্যু হয়েছে কোভিড হাসপাতাল মেডিকেল কলেজে। তাই এই বিষয়ে বাড়তি ব্যবস্থা করতে স্বাস্থ্য ভবনকে চিঠি লেখা হয়েছে। আবেদন পেয়েই ৬ টি অতিরিক্ত মৃতদেহ রাখার ডিপ ফ্রিজ বসানোর কাজ শুরু হয়েছে। কলকাতা মেডিকেলের অ্যানাটমি বিভাগেও বিশেষভাবে বসানো হচ্ছে ওই ফ্রিজ। সব মিলিয়ে সোমবার অথবা মঙ্গলবার থেকে মোট ১১ টি মৃতদেহ রাখার বন্দোবস্ত করা হচ্ছে। 

অপরদিকে দীর্ঘদিন ধরে হাসপাতাল কন্ট্রাক্ট সংস্থার অধীনে কাজ করা ঠিকা কর্মীদের অনেকেই এত মৃত্যুর ঘটনায় রীতিমত আতঙ্কিত। ভয়ে তাঁরা ওয়ার্ডে রোগীদের কাছাকাছি পর্যন্ত আসছেন না। তাই পরিস্থিতি সামাল দিতে প্রতিদিন চুক্তিভিত্তিক নতুন কর্মী নিয়োগ করার কাজ চলছে যারা রোজ নগদ টাকা পাবেন। 

সবদিক থেকে এই উদ্যোগ বেশ অভিনব এবং কার্যত নজিরবিহীন বলেই মনে করছে স্বাস্থ্যমহল।

RELATED Articles

Leave a Comment