বিগত বেশ কিছুদিন ধরে গোটা কলকাতা সরগরম সিইএসসির (CESC) লাগামছাড়া বিদ্যুৎ বিল নিয়ে। জুন মাসে যার যা বিল আসে তার থেকে দ্বিগুণ বা তিনগুণ বেশি করে বিল এসেছে বলে দাবি আমজনতার। কিন্তু এই লাগামছাড়া বিলের সঙ্গে তৃণমূলের কোন সম্পর্ক নেই তো? এই বিলের বেশ কিছু অংশ তৃণমূলের পকেটে যাচ্ছে কি? প্রশ্ন তুলেছেন শীর্ষ বিজেপি নেতা অনুপম হাজরা।
আজ একটি ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, “বিধানসভা ভোটের ঠিক আগে, এখন যেহেতু কাটমানি তোলাবাজি সব বন্ধ করে, আমফান ত্রাণের নয়ছয় করা টাকা জনগণকে ফেরত দিয়ে তৃণমূলের আবার নতুন করে সততার প্রতীক সাজার একটা নাটক চলছে, তাই এক্সট্রা ইনকাম বন্ধ। তাই এটা হতেই পারে যে মুখ্যমন্ত্রীর আঁকা বিশ্বমানের ছবি কোটি টাকায় কিনে মুখ্যমন্ত্রীর অতি ঘনিষ্ঠ হওয়া সিইএসসি কর্ণধার এর মাধ্যমে অর্থাৎ সিইএসসির অস্বাভাবিক বিদ্যুৎ বিলের একটা পার্সেন্টেজ তৃণমূলের ঘরেই যাচ্ছে! তাই সিইএসসির অস্বাভাবিক বিদ্যুৎ বিল তৃণমূলের ইনকামের এক অভিনব পন্থা হতেই পারে!”
স্বাভাবিকভাবেই তার এই পোস্টের পরেই হইচই পড়ে গেছে সোশ্যাল মিডিয়ায়। অনেকের দাবি অনুপম বাবুর কথায় যুক্তি খুঁজে পাওয়া যাচ্ছে। হতেই পারে দিদিমণির কোষাগার সিইএসসির (CESC) মাধ্যমে ভরে উঠছে এই মন্দার বাজারে! যদিও শাসক শিবির ঘনিষ্ঠরা বলছেন যে বিজেপির কাজই হল তৃণমূলের নামে অপপ্রচার করা। এখন অন্য কোন পন্থা তারা পাচ্ছে না তাই সিইএসসি কে তৃণমূলের সঙ্গে জড়াচ্ছে। যদিও এই বিষয়ে তৃণমূলের তরফ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি পাওয়া যায়নি।





“আগে হিন্দু, তারপর বাঙালি…যে রক্ষা আমাদের রক্ষা করবে, আমি তাদের দলে” “আমি হিন্দুস্থান চাই” বাংলায় পদ্মফুলের উত্থানেই খুশি অভিজিৎ ভট্টাচার্য! বিজেপির সাফল্যের পর খুললেন মুখ! গায়কের মন্তব্যে তোলপাড় নেটদুনিয়া!