অফিস যাত্রীদের দুর্ভোগ কমাতে সোমবার থেকে ২০০ এসি বাস এবং ২০০ এসবিএসটিসি বাস রাস্তায়

করোনার জেরে গত মার্চ মাস থেকে দেশব্যাপী বন্ধ ছিল গণপরিবহন। ১লা জুন থেকে দেশে শুরু হয়েছে আনলক পর্ব। এই পর্বে শিথিল হয়েছে লকডাউনের কড়াকড়ি, খুলেছে সরকারি-বেসরকারি অফিস, হোটেল-রেস্তোরাঁ। কিন্তু রাস্তায় নেমে ভোগান্তিতে অফিসযাত্রীরা। সরকারি নির্দেশিকা অনুযায়ী বাসে সোশ্যাল ডিসট্যান্স মেনে যতগুলো সিট ততজন যাত্রীই তোলা যাবে। কিন্তু যাত্রী সংখ্যার তুলনায় শহর জুড়ে বাসের সংখ্যা এত কম যে সব ক্ষেত্রে সেই নিয়ম মানা অসম্ভব হয়ে পড়ছে।

অফিস আসা ও যাওয়ার পথে চূড়ান্ত দুর্ভোগে পড়ছেন নিত্য যাত্রীরা। মেট্রো-ট্রেন কিছুই চলছে না। এই অবস্থায় অধিকাংশ যাত্রীকেই মূলত সরকারি বাসের ওপরই নির্ভর করতে হচ্ছে। পাশাপাশি বেসরকারি বাসের ক্ষেত্রে নতুন ভাড়া নির্ধারণের জট এখনও কাটেনি। তবে যাত্রীদের পরিস্থিতি সামাল দিতে কিছু বাস রাস্তায় চলছে। এবার এরইমধ্যে পরিস্থিতি সামাল দিতে সোমবার থেকে আরও ৪০০টি নতুন বাস রাস্তায় নামবে। যার মধ্যে ২০০টি নতুন এসি বাস ও ২০০টি সাধারণ বাস চলবে। বেসরকারি বাস সংগঠন সংস্থা ২০০টি এসি বাস হাওড়া, ধর্মতলা, সেক্টর ফাইভের দিকে চলবে।পাশাপাশি এসবিএসটিসি ২০০টি সাধারণ বাসও পথে নামাচ্ছে। তবে সব বাসই আপাতত পূর্ব নির্ধারিত ভাড়ায় চালানো হবে।

এদিকে, বেসরকারি বাস সংগঠনগুলির নতুন ভাড়া নিয়ে জটিলতা এখনও জারি রয়েছে। আজ পুনরায় রাজ্য পরিবহণ দফতরকে চিঠি দিয়ে ৮টি বাস সংগঠনগুলি লকডাউনের পর তাদের আয় হ্রাসের কথা জানিয়েছে।

RELATED Articles

Leave a Comment