সাংসদ সপরিবারে কোয়ারেন্টিন! এমন জল্পনা সারাদিন জুড়ে, বিকেলে তিনি স্বয়ং জানালেন আসল খবর

ফের সংক্রমনের খবর আসছে সংসদের বাড়ি থেকে। যিনি মুখ্যমন্ত্রীরই পাড়ার লোক। হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়িতে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এখন সপরিবারে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। তবে তার পরিবারের কেউ করোনা সংক্রামিত হন নি। বরং আক্রান্ত হয়েছেন সাংসদের দ্বাররক্ষী। এই খবর রীতিমত আলোর বেগে আলোড়ন তুলল গোটা বৃহস্পতিবার জুড়ে। বিকেলে এক ভিডিয়ো বার্তায় এই খবরের ভিত্তিহীন রটনায় জল ঢালেন শ্রীরামপুরের সাংসদ নিজে।

কল্যাণবাবু জানিয়েছেন, তাঁর করোনা হয়েছে বলে চারিদিকে রটিয়ে বেড়াচ্ছে বিজেপি।কিন্তু আদপে এরম কোনো ব্যাপার নয়। তাঁর বাড়ির এক দ্বাররক্ষীর শরীরে সংক্রমণ ঘটেছে। তাই গোটা পরিবার সতর্কতা মেনে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। পাশাপাশি পরিবারের সকলের লালারসের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

মুখ্যমন্ত্রীর পাড়ায় এর আগেও অনেকে করোনার সংক্রামিত হয়েছেন। করোনা আক্রান্ত হয়ে এখনো চিকিৎসাধীন রয়েছেন তৃণমূল বিধায়ক তমোনাশ ঘোষ ও তাঁর ২ আত্মীয়। এছাড়া নিরাপত্তার দায়িত্বে থাকা একাধিক পুলিশকর্মীও ডিউটি দিতে দিতেই করোনায় আক্রান্ত হয়েছেন বলে তিনি নিজেই জানিয়েছেন।

ওদিকে দ্বাররক্ষীর করোনা সংক্রমণের খবর পেয়ে সমস্ত রাজনৈতিক কর্মসূচি বাতিল করেছেন কল্যাণবাবু। এর আগে গত সপ্তাহে দমকল মন্ত্রী সুজিত বসুও তাঁর স্ত্রী করোনা আক্রান্ত হন বলে জানা যায়। তাঁর বাড়ির এক পরিচারকের থেকে এই সংক্রমন ঘটেছে বলে জানান তিনি। তবে পরিচারক করোনা সংক্রমিত জেনেও কেন সুজিতবাবু নিজেকে হোম কোয়ারেন্টাইনে রাখেননি? সে প্রশ্ন উঠছে মুহুর্মুহু। এবার সেই একই ভুল করতে নারাজ কল্যাণবাবু আগে থেকে কোয়ারেন্টাইনে গেলেন।

RELATED Articles

Leave a Comment