হাইকোর্টের ঠাকুর দর্শনের নিষেধাজ্ঞায় বিষন্ন ফিরহাদ! জানালেন তাঁর সব চেয়ে খারাপ লাগছে ছোটদের জন্য

ঠাকুর দেখায় নিষেধাজ্ঞা জারি করেছিল কলকাতা হাইকোর্ট। আবেদন জানিয়ে কোর্টে গিয়েছিল ফোরাম ফর দুর্গোৎসব কমিটি (forum for Durga utsav committee)। আবেদন গ্রহণ করেও নিজেদের রায়ে অটল থাকলো কলকাতা হাইকোর্ট (Calcutta High court)। উপরন্তু ঢাকিদেরও প্রবেশ নিষিদ্ধ হলো পূজা মন্ডপের ভেতরে। কলকাতা হাইকোর্টের এহেন রায়ে কি বললেন দিলেন কলকাতার মেয়র এবং শহরের অন্যতম পুজো উদ্যোক্তা ফিরহাদ হাকিম (firhad Hakim)?

তিনি বলেন কিছু বলার নেই। তাঁরা সাধারণ মানুষ। কোর্ট যা বলবে মেনে নিতে হবে। তবে ফিরহাদ জানান, তাঁর নিজের আয়োজিত পুজো নিয়ে বিশেষ চিন্তা নেই। কারণ তাঁদের মণ্ডপে প্রায় ৩০ ফুট দূরত্ব রাখা হয়েছে। মানুষ এখনও ঠাকুর দেখছেন। পরেও দেখবেন। দূর থেকেই দেখবেন। অসুবিধা হবে না। কিন্তু অন্যান্য পুজো কমিটি গুলি নিয়ে তিনি বেশ বিষন্ন। সেইসঙ্গে জানান ছোটদের জন্য তাঁর সব চেয়ে খারাপ লাগছে। তিনি বলেন, ছোটরা আটমাস ঘরবন্দি। স্কুল নেই। পার্ক বন্ধ। অনলাইন পড়ায় ক্লান্ত ছোটরা হয়তো এই পুজোয় একটু আনন্দ করতে পারত। কিন্তু পারবে না।

এক‌ই সঙ্গে জানান, দুর্গাপুজো তাঁর কাছে মূলত উৎসব। সেই উৎসবে সকলে শামিল হবে, এটাই তাঁর কাছে সব চেয়ে বড় প্রাপ্তি। সেটা এ বারে হবে না বলে তাঁর একটু খারাপ লাগছে।

RELATED Articles