সহ্য করতে পারলেন না খিদে, তাই শেষে কন্ডোমই চুষে খাচ্ছেন রাজকুমার রাও

সম্প্রতি রাজকুমার রাও-এর একটি ভিডিও দেখে চক্ষু ছানাবড়া তার অনুগামীদের। একেবারে অন্যরকম একটি অবতারে তাকে দেখে হকচকিয়ে গেছে নেটিজেনরা। ভিডিওতে দেখা যাচ্ছে রাজকুমার রাও ঘরের এক কোনায় বসে মনের সুখে একটি কন্ডোম চুষে চলেছেন। মুখে খোঁচা খোঁচা দাঁড়ি, গোঁফ। তার মধ্যেই প্রায় উন্মাদের মতো কন্ডোমটি চেটে চুষে যাচ্ছেন তিনি।

তার এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ছেয়ে গেছে। তার অনুগামীরা ভাবছেন তাদের প্রিয় অভিনেতার এই হাল কী করে? আসলে ভিডিওটি শেয়ার করেছেন পরিচালক বিক্রমাদিত্য মোতওয়ানি। এতি তারই পরিচালিত ছবি ২০১৬-এর ‘ট্র্যাপড’ ছবির একটি দৃশ্য। সেন্সর বোর্ড থেকে এক দৃশ্যটি কেটে বাদ দেওয়া হয়। কিন্তু এও বছর ছবির পাঁচ বছর পূর্তিতে পরিচালক নিজেই এই দৃশ্য তুলে ধরেন।

কিন্তু কেন বাদ পড়েছিল এই দৃশ্য? জানা যায়, সেন্সর বোর্ডের উদ্দেশে এই প্রশ্ন রাখেন পরিচালক নিজে। তখন সেন্সর বোর্ড থেকে তাকে পাল্টা প্রশ্ন করা হয় যে ছবিতে এই দৃশ্য দেখানোর যৌক্তিকতা কী? এর উত্তরে পরিচালক জানান, ছবিতে নায়ক অর্থাৎ রাজকুমার রাও দু দিন ধরে কিছু খেতে না পেয়ে একটা ঘরে বন্দী। তাই খিদের জ্বালা সহ্য করতে না পেরে সে তার পকেটে থাকা স্ট্রবেরি কন্ডোমই চুষতে থাকে। কিন্তু তার এই যুক্তি ধোপে টেকেনি, শেষমেশ সেন্সর বোর্ড কাঁচি চালায় এই দৃশ্যে।

প্রসঙ্গত, ২০১৬ সালে মুক্তি পায় ছবি ‘ট্র্যাপড’। এই ছবিতে রাজকুমার একটি কল সেন্টার কর্মীর চরিত্রে অভিনয় করেছিলেন। ফ্ল্যাট খুঁজতে গিয়ে একটি নির্মীয়মাণ আবাসনে আটকে পড়েন তিনি। তার অভিনয়ের জন্য তিনি সেরা অভিনেতার ক্রিটিক পুরস্কার পান। এছাড়াও, এই ছবিটি পায় সেরা সাউন্ড ডিজাইন ও সেরা এডিটিং-এর পুরস্কার।

RELATED Articles