শ্বাসকষ্ট জনিত কারণে মৃত্যু স্বামীর, করোনা আবহে দেহ নিতে অস্বীকার করল স্ত্রী!

জ্বর, শ্বাসকষ্টের মতো উপসর্গ নিয়ে ভর্তি হয়ে ছিলেন এম আর বাঙুর হাসপাতালে। কিন্তু দেহ আনা তো দূরের কথা করোনার ভয়ে স্বামীর মৃত্যুর খবরও অস্বীকার করছেন স্ত্রী। আর এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ কলকাতার বেহালায়।

মৃতের নাম তাপস শেঠ। বাড়ি, বেহালার সরশুনায়। এলআইসি-এর এজেন্ট ছিলেন তিনি। সরকারহাট লেনে একতলা বাড়িতে স্বামী-স্ত্রীর সংসার। দম্পতির কোনও সন্তান নেই। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, পাড়ায় কারও সঙ্গে মেলামেশা করতেন না ওই ব্যক্তি। কিছুটা অপ্রকৃতিস্থ ছিলেন তিনি। মিশুকে নন তাঁর স্ত্রীও। নিজেদের মতোই থাকতেন তাঁরা। প্রতিবেশীরা জানিয়েছেন গত কয়েকদিন ধরে এলাকায় দেখা যাচ্ছিল না তাপসকে। বুধবার সকালে তাঁরা আবার তাঁর স্ত্রীকে গ্লাভস ও মাস্ক পরে রাস্তা দিয়ে হেঁটে যেতে দেখেন। ঘটনা কী? বেলা একটু বাড়তেই তাপস শেঠের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে এলাকায়।

বাড়িতে গিয়ে তাঁর স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করেন প্রতিবেশীরা। ওই মহিলা জানান, তাঁর স্বামী শ্বাসকষ্টের উপসর্গ নিয়ে এম আর বাঙুর হাসপাতালে ভর্তি রয়েছেন। কিন্তু হাসপাতালের কোনও কাগজ বা নথি তিনি দেখাতে পারেননি বলে অভিযোগ। প্রতিবেশীদের দাবি, হাসপাতালে ফোন করে তাঁরা জানতে পেরেছেন, শনিবার মারা গিয়েছেন তাপস। কিন্তু দেহ নিয়ে যাননি পরিবারের লোকেরা। নেপথ্যে কি করোনা আতঙ্ক? তেমনটাই অনুমান করছেন প্রতিবেশীরা।

RELATED Articles

Leave a Comment