মৃত্যুর মুখে রাই, আসল সত্যি এল অনির্বাণের সামনে! এবার রাইয়ের কাছে ক্ষমা চাওয়ার পালা অনির্বাণের? সুস্থ হয়ে উঠবে তো রাই? 

Mithijhora 30 August episode: জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক মিঠিঝোরা (mithijhora)। এই ধারাবাহিকে দেখা যায় যে, শুরু থেকেই রাইকে সন্দেহ করত অনির্বাণ আর রাই বারংবার নিজেকে নির্দোষ প্রমাণ করত। এইবার‌ও রাইয়ের প্রেগনেন্সি  নিয়ে রাইয়ের কথা বিশ্বাস না করে রাইকেই মিথ্যা অপবাদে অভিযুক্ত করে অনি। কিন্তু প্রমাণ খুঁজতে গিয়ে রাইয়ের ব্যাপারে সব সত্যি জানতে পেরে চমকে ওঠে সে (Mithijhora 30 August episode)!

Mithijhora 30 August episode/ মিঠিঝোরা ৩০ আগস্ট এপিসোড

আজকের পর্বের শুরুতে দেখা যায় যে ফোনে রাই শৌর্য্য কথা বলছে, শৌর্য্য রাইয়ের কাছে ক্ষমা চাইলে, রাই বলে, দোষী তো রাই নিজেই। সে শৌর্য্যের জীবন নষ্ট করেছে তাই তার জীবনটা এরকম হয়ে গেল। এরপর শৌর্য্য বলে , কোন রকম হেল্প দরকার হলে যেন তাকে জানায় রাই। রাই জানাবে বলে ফোন কেটে দেয়। এরপর দেখা যায় অনি আসে এবং রাইয়ের ফোন চেক করে দেখে রাইয়ের ফোনটা লক করা, তখন সেই নিয়ে আবার একাধিক কথা শোনাতে থাকে রাইকে (Mithijhora 30 August episode)

পরের দিন রাই অফিসে বেরিয়ে যাওয়ার পর অনির বাবা এবং মা দুজনে মিলে আগুনে ঘি ঢালার মতো অনিকে উস্কাতে থাকে। ওদিকে রাই এর সব রিপোর্ট আলোচনা করতে মেডিকেল কলেজে একটি বোর্ড বসেছে,সেখানে সার্থকের বাবা এবং অন্যান্য ডাক্তাররা আছে তারা এই অপারেশনের টাকার পরিমাণ নিয়ে আলোচনা করছেন এবং সার্থকের বাবা বলেন টাকার বিষয়টা তিনি দেখে নেবেন(Mithijhora 30 August episode)

ওদিকে অনি বাড়ি থেকে বেরিয়ে রাইয়ের বিষয়ে খোঁজ নিতে থাকে, সে রাইয়ের অফিসে ফোন করে রাইয়ের ব্যাপারে সমস্ত সত্যি জানতে পেরে যায়। অনি এরপর ডাইরেক্ট রাইকে ফোন করে আর প্রশ্ন করে জিজ্ঞেস করে, তুমি কোথায় আছো? তুমি যে অফিসে নেই সেটা আমি খুব ভালো মতো জানি। সেই সময় সার্থক স্যারের বাবা উজ্জ্বলবাবু রাইকে ডেকে নেয় এবং বলে, রাই তোমার কথা বলা হয়েছে (Mithijhora 30 August episode)?

এই উজ্জ্বল বাবুর কথাটা অনির্বাণ ফোনে থাকাকালীন অবস্থায় শুনতে পায় এবং সে বুঝতে পারে এটা শৌর্য্য নয়। অন্যদিকে রাই ভেতরে গেলে ডাক্তাররা তাকে জানায়, তার ক্যান্সার হয়েছে। রাই তখন বলে তার হাতে আর কতদিন সময় আছে? ডাক্তাররা বলে, এটা অপারেশন করলে ঠিক হয়ে যেতে পারে। তবে যত তাড়াতাড়ি অপারেশন করা যাবে তত তাড়াতাড়ি ভালো। সেই কারণে ডাক্তাররা রাইকে বলে আজকে হাসপাতালে ভর্তি হতে, কালকে অপারেশন হবে। কিন্তু রাই জানায়, সে কালকে সকালবেলা এসে ভর্তি হবে (Mithijhora 30 August episode)

ওদিকে অপারেশনের টাকা তাকে না জানালে সে অপারেশন করবে না এমনটা বলায় উজ্জ্বল বাবু বলে তাকে খরচের হিসেব করে দিয়ে দেওয়া হবে। অন্যদিকে কোন কিছু তলিয়ে না ভেবে আবার‌ও একগাদা মিথ্যে সন্দেহ করতে থাকে অনির্বাণ। রাই তাকে যখন ফোন করে জানায় যে, সে আজকে বাড়ি ফিরবে না, তার বাপের বাড়িতে থাকবে। তখন তাকে উল্টোপাল্টা কথা শোনাতে থাকে অনির্বাণ তখন রাই এবং স্রোত দুজনেই তাকে বলে, অনি যদি তাদের বাপের বাড়িতে এসে সিন ক্রিয়েট করে, তাহলে তারা রীতিমতো দেখে নেবে তাকে (Mithijhora 30 August episode)। 

Sangita Chatterjee

আরও পড়ুন

RELATED Articles