পরীমনি এখন দুই সন্তানের মা, সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট, অবশেষে সামনে এল অভিনেত্রীর সন্তানের মুখ

বাংলাদেশের পাশাপাশি এদেশেও বেশ নাম করেছেন অভিনেত্রী পরীমনি (Parimoni)। ব্যক্তিগত জীবনে তিনি একজন মা। কাজকে নয় মাতৃত্বকে এই সবচেয়ে বেশি গুরুত্ব দেন বাংলাদেশের পরীমনি। তাই নিজের পঞ্চম বিয়ে ভেঙে যাওয়ার পরও মা হওয়ার সিদ্ধান্ত নেন পরীমনি। এবার ছেলের পর কোল আলো করে এল কন্যা সন্তান। পরীর ঘরে এসেছে ছোট্ট রাজকন্যা।

ছেলের বয়স মাত্র এক বছর। তার আগেই সংসার ভেঙেছে অভিনেত্রীর (Parimoni)। কিছুদিন আগেই নিজের একমাত্র অভিভাবক দাদুকে হারিয়েছেন তিনি। অভিভাবকহীন হয়ে পড়ার পর থেকে ছেলেকে আঁকড়েই ছিল তার জীবন। পরীর কোলে মেয়ে এসেছে। তিনি এই মেয়ের জন্মদাত্রী নন। মেয়ে সাফিরা সুলতানা প্রিয়মকে দত্তক নিয়েছেন অভিনেত্রী। মেয়ের বয়স এখনো একমাস হয়নি। তবে দাদার পাশে পরীমনির ঘর আলো করে বসে রয়েছে ফুটফুটে প্রিয়ম। আন্তর্জাতিক মা দিবসের আগে দ্বিতীয় মাতৃত্বের সুখবর শুনিয়েছেন অভিনেত্রী।

যখন প্রিয়মের বয়স ৫-৬ দিন ছিল তখনই অভিনেত্রী (Parimoni) জানিয়েছিলেন, তিনি মেয়ের মুখ প্রকাশ্যে আনতে চান না। ‌ সেজন্য সোশ্যাল মিডিয়ায় নেট নাগরিকদের থেকে কিছুদিন সময় চেয়ে নিয়েছিলেন। ‌ তবে মঙ্গলবার রাতে নিজস্ব সদ্যোজাত মেয়ের এক টুকরো ছবি পোস্ট করেন তিনি। ‌যেখানে প্রিয়মকে দেখা যাচ্ছে গোলাপি লেস বসানো ফ্রক পরনে। ছোট ছোট আঙুল দিয়ে মা পরীর আঙ্গুল ধরে রয়েছে প্রিয়ম। তবে কথামতো পরীর মেয়ের মুখ দেখা যায়নি এই পোস্টে। তাই পরীর মেয়ে প্রিয়মকে দেখতে আরো বেশ কিছুটা অপেক্ষা করতে হবে, নেট নাগরিকদের। পরী নিজের মেয়ের পাশাপাশি ছেলে পদ্মর সঙ্গেও একটি ছবি পোস্ট করেন। যেখানে ছেলের কপালে চুমু এঁকে দিতে দেখা যাচ্ছে মা পরীকে (Parimoni)।

 

View this post on Instagram

 

A post shared by Pori Moni (@pori.moni.902)

এর আগে এক সাক্ষাৎকারে পরীমনি (Parimoni) জানিয়েছিলেন, “ওকে যখন কোলে নিই, মনে হয় আমার নাভি কেটেই ও এসেছে। ছেলের পর মেয়ে, কী যে আনন্দ! আমার ঘরে ছেলের পাশে ও আলো হয়ে আছে।” অভিনেত্রী পরীমনি মেয়ের মুখ ঢাকার সর্বোচ্চ চেষ্টা করেছে। তবে মাদার্স ডেতে ছেলের সঙ্গে সদ্যোজাত মেয়ের যে ভিডিও পোস্ট করেছেন সেখানে মেয়ের মুখ ঢাকার চেষ্টা করলেও এক ঝলক দেখা গেছে প্রিয়মকে। সেই ভিডিওতে কাঁদতে দেখা গেছে ছোট্ট একরত্তিকে। ‌বোনের কান্না থামাতে বোনের কপালে চুমু দেন পরীর ছেলে পদ্ম। এই ভিডিওর ক্যাপশনে পরীমনি লিখেছিলেন, ‘হ্যাপি মাদার্সডে টু মি ! আমার জীবনের একান্ত নিজের দুজন মানুষ।আমার বাচ্চারা তোমরা আমার চোখ জুড়ে থাকো। আমার বুক জুড়ে থাকো। আমি তোমাদের অনেক ভালোবাসি।’

পরীমনি এখন দুই সন্তানের মা, সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট, অবশেষে সামনে এল অভিনেত্রীর সন্তানের মুখ

সদ্যজাত মেয়ের জন্য প্রচুর শপিং করেছেন মা পরীমনি (Parimoni)। অনেক জামা, হেয়ার ব্যান্ড আরও কত কিনা মেয়ের জন্য কিনে ফেলেছেন। সেই সবকিছুর ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অভিনেত্রী।‌ সম্প্রতি, ‘রঙ্গিলা কিতাব’ কাজ সেরেছেন পরীমনি। তাই এবার শুটিং করতে অনেকটা ওজন ছড়াতে হচ্ছে অভিনেত্রীকে কারণ এবার প্রীতিলতার বাকি শুটিং করতে হবে তাকে। সোহম, মধুমিতার সঙ্গে ফেলু বক্সী ছবিতে দেখা পাওয়া যাবে এই অভিনেত্রীর। ‌

আরও অন্যান্য খবর